Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অফিস সহায়ক পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র (2)

পায়রা বন্দর কর্তৃপক্ষ

পদের নাম: অফিস সহায়ক


সময়: ৬০ মিনিট তারিখ: ২০.০৫.২০২৩ পূর্ণমান: ৭০
১. বাংলা ভাষার কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?
ক) চলিত রীতি
খ) কথ্য রীতি
গ) সাধু রীতি
ঘ) লেখা রীতি
উত্তর: গ) সাধু রীতি
২. 'জঙ্গল' এর বিপরীত শব্দ কোনটি?
ক) সৈকত
খ) অরণ্য
গ) লোকালয়
ঘ) সাগর
উত্তর: গ) লোকালয়
৩. 'জাদরেল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি
খ) তুর্কি
গ) পর্তুগিজ
ঘ) ইংরেজি
উত্তর: ঘ) ইংরেজি
৪. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়াসু
ঘ) ভীষণ
উত্তর: ঘ) ভীষণ
ব্যাখ্যা: ষত্ব-বিধান অনুসারে, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়। যেমন: আষাঢ়, ষাঁড়, ইষৎ, মেঘ, ভাষা, কলুষ, পাষণ্ড, পোষণ, দ্বেষ, ইত্যাদি।
৫. নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক) নিষ্পন্ন
খ) নিস্পন্দ
গ) নিষ্ফল
ঘ) নিস্পৃহ
উত্তর: খ) নিস্পন্দ
ব্যাখ্যা: শুদ্ধ বানান: 'নিস্পন্দ'।
৬. 'টাকায় সবই হয়' এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে দ্বিতীয়ায়
খ) সম্প্রদানে সপ্তমী
গ) করণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
উত্তর: গ) করণে সপ্তমী
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। 'টাকায়' দ্বারা কাজটি সাধিত হয়, তাই এটি করণ কারক। এখানে 'টাকা' শব্দের সাথে 'য়' বিভক্তি যুক্ত হয়ে করণে ৭মী হয়েছে।
৭. 'ন্যায়' শব্দের বিশেষণ কোনটি?
ক) ন্যায়সঙ্গত
খ) নীতিবান
গ) ন্যায্য
ঘ) নৈতিকতা
উত্তর: গ) ন্যায্য
৮. 'নেই আঁকড়া' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) দ্বন্দ্ব
খ) অন্ধতা
গ) একগুঁয়ে
ঘ) রগচটা
উত্তর: গ) একগুঁয়ে
ব্যাখ্যা: 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ একগুঁয়ে।
৯. 'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
ক) সুধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য
উত্তর: ঘ) আদিত্য
ব্যাখ্যা: 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: অর্ক, আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
১০. 'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
ক) যে স্বামীর বশীভূত
খ) যার পুত্র হয়নি
গ) যার স্বামী ও পুত্র নেই
ঘ) যার বিয়ে হয়নি
উত্তর: গ) যার স্বামী ও পুত্র নেই
ব্যাখ্যা: যে নারীর স্বামী ও পুত্র মৃত বা নেই - অবীরা; যে নারীর বিয়ে হয়নি - কুমারী।
১১. 'তস্কর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) সাধু
খ) লস্কর
গ) নিরীহ
ঘ) নির্ভীক
উত্তর: ক) সাধু
১২. প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কী বলা হয়?
ক) বিবিক্ষা
খ) বিবিক্ষু
গ) বিবাসন
ঘ) বিবর্তন
উত্তর: ক) বিবিক্ষা
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ২০২০ সালের ২রা ফেব্রুয়ারি প্রকাশিত গ্রন্থটির নাম—
ক) আমার দেখা নয়াচীন
খ) অসমাপ্ত আত্মজীবনী
গ) কারাগারের রোজনামচা
ঘ) মুক্তিযুদ্ধের ইতিহাস
উত্তর: ক) আমার দেখা নয়াচীন
১৪. SAARC এর ১৪তম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করে কোন দেশের কূটনীতিক?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কা
ঘ) বাংলাদেশ
উত্তর: গ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা: সার্কের ১৪তম মহাসচিব হিসেবে নিয়োগ পান ইসালা রুয়ান ভিরাকুন (শ্রীলঙ্কা)।
১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম হাওড় কোনটি?
ক) পাথর চাউলি
খ) চলনবিল
গ) হাইল
ঘ) বুড়াবুড়ি
উত্তর: ঘ) বুড়াবুড়ি
ব্যাখ্যা: বাংলাদেশের ক্ষুদ্রতম হাওড় বুড়াবুড়ি। এর আয়তন ৪১ হেক্টর। এটি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত।
১৬. গত শনিবার টম স্কুলে ছিল না। এর পূর্বে সে আরও চার দিন অনুপস্থিত ছিল। আজ মঙ্গলবার এবং ৩১শে অক্টোবর। টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল?
ক) সোমবার, ২৪ অক্টোবর
খ) মঙ্গলবার, ২৫ অক্টোবর
গ) বুধবার, ২৬ অক্টোবর
ঘ) বৃহস্পতিবার, ২৭ অক্টোবর
উত্তর: খ) মঙ্গলবার, ২৫ অক্টোবর
১৭. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী কে?
ক) মৃণাল হক
খ) এহসান খান
গ) মইনুল হক
ঘ) ভাস্কর রাজ
উত্তর: খ) এহসান খান
১৮. বাংলাদেশে প্রস্তাবিত 'এক্সক্লুসিভ ট্যুরিজম জোন'টি কোন সমুদ্র সৈকতে অবস্থিত?
ক) ইনানী
খ) সাবরাং
গ) লাবণী
ঘ) কুয়াকাটা
উত্তর: খ) সাবরাং
১৯. হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে?
ক) মালয়েশিয়া
খ) আয়ারল্যান্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) ফিনল্যান্ড
উত্তর: গ) ইন্দোনেশিয়া
২০. ইউক্রেনের রাজধানীর নাম কী?
ক) Kazan
খ) Kiev
গ) Aden
ঘ) Crimea
উত্তর: খ) Kiev
২১. Artificial Intelligence (AI) ধারণার জনক কে?
ক) প্রিডি ফরেস্ট
খ) চার্লস ব্যাবেজ
গ) জন ম্যাকার্থি
ঘ) জেপি একার্ট
উত্তর: গ) জন ম্যাকার্থি
ব্যাখ্যা: ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
২২. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' এর দৈর্ঘ্য কত?
ক) ৩.২৮ কিমি
খ) ৩.৩২ কিমি
গ) ৩.৪০ কিমি
ঘ) ৩.৪২ কিমি
উত্তর: খ) ৩.৩২ কিমি
২৩. প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
ক) রাশিয়া
খ) চীন
গ) জার্মানি
ঘ) কোরিয়া
উত্তর: ক) রাশিয়া
২৪. বিটকয়েন কী?
ক) লবণের দানা
খ) ইলেকট্রনিক মুদ্রা
গ) ভার্চুয়াল গেইম
ঘ) সফটওয়্যার
উত্তর: খ) ইলেকট্রনিক মুদ্রা
২৫. পায়রা বন্দরের কার্যক্রম কত সালে শুরু হয়?
ক) ২০১২ সালে
খ) ২০১৩ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ২০১৫ সালে
উত্তর: খ) ২০১৩ সালে
২৬. বাংলাদেশে মোট সমুদ্রবন্দর কয়টি?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
উত্তর: গ) ৩টি
ব্যাখ্যা:
বন্দরের নামঅবস্থানপ্রতিষ্ঠা
চট্টগ্রাম সমুদ্রবন্দরচট্টগ্রাম১৮৮৭
মোংলা সমুদ্রবন্দরমোংলা, বাগেরহাট১৯৫০
পায়রা সমুদ্রবন্দরকলাপাড়া, পটুয়াখালী২০১৩
২৭. পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম কী?
ক) রিয়ার এডমিরাল এম সোহায়েল
খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক
গ) রিয়ার এডমিরাল এম শাহজাহান
ঘ) রিয়ার এডমিরাল শহীদ আজাদ
উত্তর: খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক
২৮. পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রবন্দর কোনটি?
ক) চট্টগ্রাম
খ) সাংহাই
গ) সিঙ্গাপুর
ঘ) মায়ামি
উত্তর: ঘ) মায়ামি
২৯. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত?
ক) ১৮ বছর
খ) ২৫ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
উত্তর: ঘ) ৩৫ বছর
৩০. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান—
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: ঘ) চতুর্থ
৩১. ২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: গ) ৩টি
ব্যাখ্যা: ২০২৬ সালে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে।
32. I agree ... you ... the proposal. Fill in the blanks with right options.
ক) with, on
খ) with, to
গ) with, of
ঘ) of, with
উত্তর: খ) with, to
33. Which of the following words is an odd to the others?
ক) Joey
খ) Filly
গ) Vixen
ঘ) Calf
উত্তর: গ) Vixen
34. Which of the following words is a antonym for 'ingenious'?
ক) Crafty
খ) Inane
গ) Incompetent
ঘ) Skillful
উত্তর: গ) Incompetent
35. Meaning of the idiom 'Get one's duck in a row' is—
ক) well organized
খ) being close
গ) do everything
ঘ) full count
উত্তর: ক) well organized
36. Choose the correct spelling.
ক) Nausea
খ) Spacesuite
গ) Mandetory
ঘ) Diseminate
উত্তর: ক) Nausea
37. 'A fair little girl set under a tree' এই বাক্যটির preposition কোনটি?
ক) fair
খ) little girl
গ) under
ঘ) tree
উত্তর: গ) under
38. 'Our teacher told us off for being late.' The underline phrase is closest to—
ক) expelled us
খ) detained us
গ) scolded us
ঘ) punished us
উত্তর: গ) scolded us
39. The new king did not take after his father. The underline phrase is closest to:
ক) follow
খ) run after
গ) contradict
ঘ) resemble
উত্তর: ঘ) resemble
40. Translate into English: সে কি এ খবরটি পেয়ে থাকবে?
ক) Would this news get by him.
খ) Will he have got this news?
গ) Would this news got by him?
ঘ) Will he get this news?
উত্তর: খ) Will he have got this news?
41. What is the feminine gender of the word 'proprietor'?
ক) proprietrix
খ) proprietoree
গ) proprietory
ঘ) proprietorship
উত্তর: ক) proprietrix
৪২. যদি A, B এবং C তিনটি সেট হয়, তাহলে A × (B ∪ C) নিচের কোনটি সমান হবে?
ক) (A × B) ∪ (A × C)
খ) (A ∪ B) × (A ∪ C)
গ) (A × B) ∩ (A × C)
ঘ) None of the above
উত্তর: ক) (A × B) ∪ (A × C)
৪৩. দুটি সরলরেখা একটি অপরটির উপর লম্ব অবস্থায় থাকলে, যদি তাদের Slope মানের পার্থক্য হয়—
ক) -1
খ) 0
গ) 1
ঘ) None of these
উত্তর: ঘ) None of these
সমাধান: দুটি সরলরেখা একটি অপরটির ওপর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল = -১ হবে। তাই সঠিক উত্তর: কোনটিই নয়।
৪৪. একটি পাম্প ২ ঘণ্টায় একটি ট্যাংক পানি ভর্তি করতে পারে। কিন্তু লিক থাকায় ট্যাংকটি পূরণ করতে ২ (১/৩) ঘণ্টা সময় লাগে। তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাংকটি খালি হবে?
ক) ৪ (১/৩) ঘণ্টা
খ) ৭ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা
ঘ) ১৪ ঘণ্টা
উত্তর: ঘ) ১৪ ঘণ্টা
৪৫. একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি পণ্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
ক) ২৫০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ৪০০ টাকা
ঘ) ৪৮০ টাকা
উত্তর: গ) ৪০০ টাকা
৪৬. একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০ টাকা রেখে ৪ বছর পর দেখলো মুনাফাসহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে। আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পাবে?
ক) ৮ বছর
খ) ১০ বছর
গ) ১২ বছর
ঘ) ১৫ বছর
উত্তর: ঘ) ১৫ বছর
৪৭. যদি x = 1 + √2 এবং y = 1 - √2 হয়, তাহলে (x² + y²) এর মান কত?
ক) 12
খ) 6
গ) 8
ঘ) 10
উত্তর: খ) 6
৪৮. ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমাণ পানি মেশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
ক) ৮০ লিটার
খ) ৭০ লিটার
গ) ৬০ লিটার
ঘ) ৫০ লিটার
উত্তর: ক) ৮০ লিটার
৪৯. একজন দোকানদার ৭ (১/২)% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তবে তার ২০% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক) ১৮০ টাকা
খ) ২০০ টাকা
গ) ২২০ টাকা
ঘ) ৩১০ টাকা
উত্তর: খ) ২০০ টাকা
৫০. অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো?
ক) ০%
খ) ১%
গ) ১ (১/২)%
ঘ) ৯%
উত্তর: খ) ১%

Post a Comment

0 Comments