Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন, উত্তর/সমাধান সহ PDF (7)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় - প্রশ্ন ও সমাধান ২০২৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

পদের নাম: কম্পিউটার অপারেটর / সাঁটলিপিকার / উচ্চমান সহকারী

সময়: ৬০ মিনিট তারিখ: ২৩.০৯.২০২৩ পূর্ণমান: ৭০
১. কোন বানানটি শুদ্ধ?
ক) ভূমিস্ট
খ) ভূমিষ্ট
গ) ভূমীষ্ট
ঘ) ভূমিষ্ঠ
উত্তর: ঘ (ভূমিষ্ঠ)
২. বিদেশি শব্দ নয় কোনটি?
ক) গঞ্জ
খ) চেয়ার
গ) রেস্তোরাঁ
ঘ) সাদা
উত্তর: ক (গঞ্জ)
ব্যাখ্যা: বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। যেমন: কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙা, ঢেঁকি, টেঁরা ইত্যাদি। চেয়ার- ইংরেজি শব্দ; রেস্তোরাঁ- ফরাসি শব্দ; সাদা- ফারসি শব্দ।
৩. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি
খ) ইংরেজি
গ) আরবি
ঘ) হিন্দি
উত্তর: গ (আরবি)
ব্যাখ্যা: বাংলা ভাষায় আগত আরবি ভাষার প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কলম, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াাত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায়, আদমি ইত্যাদি।
৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক) ঝরা পালক
খ) বনফুল
গ) পুরবী
ঘ) শ্যামলী
উত্তর: ক (ঝরা পালক)
ব্যাখ্যা: জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ: ‘ঝরা পালক’ (১৯২৭)। এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুসরণ করেছেন। এ কাব্যের মাধ্যমে তিনি নামের শেষে দাশগুপ্ত এর পরিবর্তে দাশ ব্যবহার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ: ‘বনফুল’ (১৮৮০), ‘পূরবী’ (১৯২৫), ‘শ্যামলী’ (১৯৩৬)।
৫. ‘উর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-
ক) উইপোকা
খ) মৌমাছি
গ) মাকড়সা
ঘ) তেলাপোকা
উত্তর: গ (মাকড়সা)
৬. Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ-
ক) প্রজ্ঞা
খ) বুদ্ধি
গ) চালাক
ঘ) জ্ঞান
উত্তর: ক (প্রজ্ঞা)
৭. কোনটি ‘ঘর’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক) নিকেতন
খ) বিপণী
গ) আলয়
ঘ) ধাম
উত্তর: খ (বিপণী)
ব্যাখ্যা: ‘ঘর’ এর সমার্থক শব্দ: গৃহ, আলয়, আবাসন, নিকেতন, নিবাস, আগার, বাটি, সদন, ভবন, ধাম। বিপণী অর্থ বিক্রয়কেন্দ্র, হাট, বাজার।
৮. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি নির্দেশ করে?
ক) ঐচ্ছিক
খ) ইচ্ছুক
গ) ইচ্ছাময়
ঘ) সদিচ্ছা
উত্তর: ক (ঐচ্ছিক)
৯. ‘বিচিত্র চিন্তা’ কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) প্রবন্ধ
উত্তর: ঘ (প্রবন্ধ)
ব্যাখ্যা: ড. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ ‘বিচিত্র চিন্তা’ (১৯৬৮)। মোট ৫২টি প্রবন্ধের সমন্বয়ে সংকলিত এ গ্রন্থটি ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতি চিন্তা’ ও ‘সাহিত্যিক চিন্তা’- এ তিন উপ-শিরোনামে বিভক্ত। এ প্রবন্ধগুলোতে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং সেই সাথে সাহিত্যিকদের চিন্তার প্রতিফলন সুস্পষ্ট বিশ্লেষণের মাধ্যমে ফুটে উঠেছে। তাঁর রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ: ‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’ (১৯৬৮), ‘স্বদেশ অন্বেষা’ (১৯৭০), ‘জীবনের সমাজে সাহিত্য’ (১৯৭০), ‘যুগ যন্ত্রণা’ (১৯৭৪), ‘কালিক ভাবনা’ (১৯৭৪), ‘মধ্যযুগের সাহিত্য সমাজ ও সংস্কৃতির রূপ’ (১৯৭৭), ‘বাঙালী ও বাংলা সাহিত্য’ (১ম খণ্ড-১৯৭৮, ২য় খণ্ড-১৯৮৩), ‘সময় সমাজ মানুষ’ (১৯৯৫), ‘স্বদেশ চিন্তা’ (১৯৯৭), ‘বিশ শতকের বাঙালি’ (১৯৯৮), ‘সংস্কৃতি’।
১০. ‘জিন-পরী’ কোন শব্দযোগে সাধিত?
ক) বিপরীতার্থক
খ) সমার্থক
গ) মিলনার্থক
ঘ) বিরোধার্থক
উত্তর: গ (মিলনার্থক)
ব্যাখ্যা: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। একাধিক পদের মিলন বুঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন: মা ও বাপ = মা-বাাপ; জিন ও পরী = জিন-পরী।
১১. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) বর্ণ
খ) ধ্বনি
গ) ভাষা
ঘ) শব্দ
উত্তর: ঘ (শব্দ)
বিষয়উপাদান/একক
ভাষার মূল উপকরণবাক্য
ভাষার মূল উপাদানধ্বনি
ভাষার বৃহত্তম এককবাক্য
ভাষার ক্ষুদ্রতম এককধ্বনি
বাক্যের মৌলিক উপাদানশব্দ
বাক্যের মূল উপাদানশব্দ
বাক্যের মূল উপকরণশব্দ
বাক্যের ক্ষুদ্রতম এককশব্দ
শব্দের মূল উপাদানধ্বনি
শব্দের মূল উপকরণধ্বনি
শব্দের ক্ষুদ্রতম এককধ্বনি
১২. ‘যা বপন করা হয়েছে’- এক কথায় প্রকাশ হলো-
ক) যাুপ্ত
খ) উক্ত
গ) গুপ্ত
ঘ) উপ্ত
উত্তর: ঘ (উপ্ত)
১৩. অনুসর্গ হলো এক ধরণের-
ক) অব্যয়
খ) ক্রিয়া
গ) সর্বনাম
ঘ) সমাপিকা ক্রিয়া
উত্তর: ক (অব্যয়)
ব্যাখ্যা: বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এ বাক্যটিতে ‘ছাড়া’ একটি অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছ? এ বাক্যটিতে ‘পর্যন্ত’ একটি অনুসর্গ।
১৪. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
ক) গীতাঞ্জলি
খ) মেঘনাদবধ কাব্য
গ) ছায়ানট
ঘ) সোজন বাদিয়ার ঘাট
উত্তর: গ (ছায়ানট)
ব্যাখ্যা: ৫০টি কবিতার সমন্বয়ে কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ‘ছায়ানট’ (১৯২৪)। ‘বিজয়িনী’, ‘চেতী হাওয়া’, ‘প্রলয়োল্লাস’, ‘চিরশিশু’, ‘পূবের বন্ধু’, ‘সন্ধ্যাতারা’, ‘আশা’ প্রভৃতি এ কাব্যের বিখ্যাত কবিতা। তিনি এটি উৎসর্গ করেন মুজাফফর আহমদ ও কুতুবউদ্দীন আহমদকে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ১৫৭টি গানের সংকলন ‘গীতাঞ্জলি’ (১৯১০); মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ (১৮৬১); জসীমউদ্দীন রচিত কাহিনীকাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ (১৯৩৪)।
১৫. ‘কুহুক’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) কুহুকিনী
খ) কুহকিনী
গ) কুহকী
ঘ) কুহকি
উত্তর: ক (কুহুকিনী)
ব্যাখ্যা: পুরুষ, স্ত্রী, জড় পদার্থ ও উভয় সম্প্রদায়ভুক্ত জাতি বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে লিঙ্গ বলে। তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। কিছু কিছু লিঙ্গান্তরের ফলে অবজ্ঞা প্রকাশ পায়। যেমন: কুহক- কুহকিনী; ডাক্তার- ডাক্তারনী।
১৬. দন্ত-মূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক) থ
খ) ফ
গ) জ
ঘ) স
উত্তর: ঘ (স)
বর্ণ/ধ্বনিউচ্চারণস্থান অনুযায়ী নাম
ক খ গ ঘ ঙকণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ
চ ছ জ ঝ ঞ শ ষ য়তালব্য বর্ণ
ট ঠ ড ঢ ণ র ঢ় ঢ়মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
ত থ দ ধ ন ল সদন্ত্য বর্ণ
প ফ ব ভ মওষ্ঠ্য বর্ণ
১৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
খ) একাত্তরের দিনগুলি
গ) চিলেকোঠার সেপাই
ঘ) আগুনের পরশমণি
উত্তর: ঘ (আগুনের পরশমণি)
ব্যাখ্যা: হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ (১৯৮৬)। ঢাকায় গেরিলা অপারেশন, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধীতাকারী চরিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চিত্র উপস্থাপিত হয়েছে এ উপন্যাসে। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস: ‘জোছনা ও জননীর গল্প’ (২০০৪), ‘শ্যামল ছায়া’ (২০০৩), ‘সূর্য়ের দিন’, ‘সৌরভ’, ‘নির্বাসন’, ‘অনিল বাগচীর একদিন’। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ (১৯৭৬)। ‘শহীদ জননী’ জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি ‘একাত্তরের দিনগুলি’। ৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭)।
১৮. ‘বালুর সাধারণ বালির বাঁধ’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক) ভঙ্গুর
খ) চাপের মুখে ভেঙে যায়
গ) একতরফা
ঘ) কোনো বাধ্যবাধকতা নাই
উত্তর: ক (ভঙ্গুর)
১৯. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) বনানী
খ) বুনো
গ) বন
ঘ) বুন
উত্তর: খ (বুনো)
ব্যাখ্যা: সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। অন্যদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন: পার হইয়া (সাধু), পেরিয়ে (চলিত); বনা (সাধু), বুনো (চলিত); অদ্য (সাধু), আজ (চলিত)।
২০. নিচের কোনটি একবচনের উদাহরণ?
ক) শিক্ষক পড়াচ্ছেন
খ) মানুষ মরণশীল
গ) লোকে বলে
ঘ) রচনাবলী দিও
উত্তর: ক (শিক্ষক পড়াচ্ছেন)
ব্যাখ্যা: ‘বচন’ অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা: একবচন (যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন: শিক্ষক পড়াচ্ছেন। এখানে ‘শিক্ষক’ বলতে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে।) ও বহুবচন (যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমন: তারা গেল।) বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন: মানুষ মরণশীল। লোকে বলে। প্রদত্ত উদাহরণগুলোতে ‘মানুষ’ ও ‘লোক’ দ্বারা বহুবচন বোঝায়। অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ‘াবলী’ ব্যবহৃত হয়। যেমন: রচনাবলী দিও।
২১. ‘Botany’ is to ‘Plants’ as ‘Zoology’ is to-
ক) Flowers
খ) Trees
গ) Deer
ঘ) Animals
Ans: ঘ (Animals)
Explanation: Botany (উদ্ভিদবিজ্ঞান) যেমন plants (উদ্ভিদ) নিয়ে আলোচনা করে, তেমনি Zoology (প্রাণীবিজ্ঞান) animals (প্রাণী) নিয়ে আলোচনা করে।
২২. Choose the correct sentence:
ক) It is I who is to blame.
খ) It is I who am to blame.
গ) It is I who are to blame.
ঘ) It is me who are to blame.
Ans: খ (It is I who am to blame.)
Explanation: শুদ্ধ বাক্য: It is I who am to blame. Relative pronoun এর antecedent অনুযায়ী verb নির্ধারিত হয়। Relative pronoun এর পূর্বে I থাকায় verb হিসেবে am বসবে।
২৩. What is the synonym of ‘Competent’?
ক) Circumspect
খ) Discrete
গ) Capable
ঘ) Prudent
Ans: গ (Capable)
Explanation: Competent (যোগ্য/উপযুক্ত) এর synonym হলো capable (উপযুক্ত/সক্ষম)। Circumspect- সতর্ক; discrete- পৃথক; prudent- বিচক্ষণ।
২৪. Who is known as ‘the poet of nature’ in English literature?
ক) Lord Tennyson
খ) John Milton
গ) William Wordsworth
ঘ) John Keats
Ans: গ (William Wordsworth)
Explanation: Romantic Age এর উজ্জ্বলতম নক্ষত্র William Wordsworth-কে The poet of nature বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যই ছিল তাঁর কবিতার উপজীব্য বিষয়। রোমান্টিক যুগের পূর্বে সাহিত্যের ক্ষেত্র ছিল শুধু রাজা, রাজদরবার এবং রাজকীয় পরিবেশ। কিন্তু Wordsworth তার কবিতার মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃতি ও সৌন্দর্য নিয়েও কবিতা লেখা সম্ভব। তিনি বিশ্বাস করতেন ‘প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান’।
২৫. The meaning of ‘Crying need’ is-
ক) Useful
খ) Very favorite
গ) Urgent need
ঘ) Valuable
Ans: গ (Urgent need)
Explanation: Crying need (জরুরী প্রয়োজন) idiom-টির অর্থ- Urgent need.
২৬. Put the correct article. He is ... university student.
ক) an
খ) a
গ) the
ঘ) that
Ans: খ (a)
Explanation: সাধারণত vowel (a, e, i, o, u) দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে an বসে। তবে, u এর উচ্চারণ যদি (ইউ) এর মত হয় তাহলে an না বসে a বসে। যেমন: useful, unique, university ইত্যাদি।
২৭. Smoking ... our health.
ক) effect
খ) affect
গ) affects
ঘ) affecting
Ans: গ (affects)
Explanation: 'ক্ষতি করা' অর্থে শূন্যস্থানে affects বসালে বাক্যটি সঠিক হবে। Smoking affects our health- ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। Smoking শব্দটি এখানে gerund হিসেবে ব্যবহৃত হয়েছে, যা একই সাথে singular subject এর কাজ করছে। সুতরাং verb এর সাথে s বা es যুক্ত হবে।
২৮. He studies Bangla ... Dhaka University.
ক) in
খ) of
গ) at
ঘ) into
Ans: গ (at)
Explanation: বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ইত্যাদি ছোট স্থান নির্দেশ করে বলে এদের পূর্বে preposition হিসেবে at বসে।
২৯. The word ‘sibling’ means-
ক) a brother
খ) a son
গ) a brother or sister
ঘ) a son or daughter
Ans: গ (a brother or sister)
Explanation: Sibling শব্দের অর্থ- একই পিতা-মাতার সন্তান, ভাই বা বোন। অর্থাৎ Sibling means a brother or sister.
৩০. Who, which, what are-
ক) Demonstrative pronoun
খ) Relative pronoun
গ) Reflexive pronoun
ঘ) Indefinite pronoun
Ans: খ (Relative pronoun)
Explanation: যে সকল pronoun দুটি sentence বা sentence এর clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে relative pronoun বলে। যেমন: Who, which, what, that ইত্যাদি।
৩১. Do it at once এর passive voice হবে-
ক) Let it be done at once.
খ) Let it at once done.
গ) Let it be at once done.
ঘ) Let it done at once.
Ans: ক (Let it be done at once.)
Explanation: Imperative sentence যুক্ত active voice-কে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + sub + be + v3 + বাকি অংশ। অর্থাৎ সঠিক passive form- Let it be done at once.
৩২. Choose correct words to complete the sentence: This balm has lessened your pain-
ক) doesn't it?
খ) hasn't it?
গ) will it?
ঘ) won't it?
Ans: খ (hasn't it?)
Explanation: Tag question এর নিয়মানুযায়ী affirmative বাক্যের tag question -টি negative হয়। প্রদত্ত বাক্যে auxiliary verb হিসেবে has থাকায় tag question -এ hasn't বসেছে। This balm has lessened your pain, hasn't it?- এই মলমটি তোমার ব্যথা কমিয়েছে, তাই না?
৩৩. Correct spelling is-
ক) Qestionnaire
খ) Questionneire
গ) Questioncere
ঘ) Questionnaire
Ans: ঘ (Questionnaire)
Explanation: শুদ্ধ বানান: Questionnaire (প্রশ্নাবলী)।
৩৪. I wish you ... the problem.
ক) have solve
খ) shall solve
গ) could solve
ঘ) can solve
Ans: গ (could solve)
Explanation: কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + v2 অথবা sub + would/could + v1 বসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়।
৩৫. ‘Camouflage’ means-
ক) Hide
খ) Disguise
গ) Cover
ঘ) None of above
Ans: খ (Disguise)
Explanation: Camouflage (ছদ্মবেশ) এর synonym হচ্ছে disguise (ছদ্মবেশ)। Hide- লুকায়িত; cover- ঢেকে দেওয়া।
৩৬. Which two cities are referred in ‘A Tale of Two Cities’?
ক) Paris and Mexico City
খ) London and Rome
গ) Paris and Athens
ঘ) London and Paris
Ans: ঘ (London and Paris)
Explanation: ইংরেজ ঔপন্যাসিক Charles Dickens এর বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস A Tale of Two Cities. ফরাসী বিপ্লবের পটভূমিকায় রচিত এই উপন্যাসের নাম ভূমিকায় লন্ডন ও প্যারিস শহরকে চিহ্নিত করা হয়েছে। বিপ্লবের শুরু ও বিপ্লব চলাকালীন সময়ে মানুষের জীবন ও বাস্তবতাই এখানে ফুটে উঠেছে। Sydney Carton, Charles Darnay, Lucie Manette উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। তার অন্যান্য উপন্যাসসমূহ- Oliver Twist, Great Expectations, David Copperfield, Hard Times ইত্যাদি।
৩৭. The price of rice is-
ক) rising
খ) raising
গ) risen
ঘ) raised
Ans: ক (rising)
Explanation: Present continuous tense এর নিয়মানুযায়ী am/is/are এর পরে verb এর সাথে ing যুক্ত হয়। অতএব শূন্যস্থানে rising বসবে। The prices of rice are rising- চালের দাম বৃদ্ধি পাচ্ছে। Rise- অগ্রগতি/বৃদ্ধি; raise- উঠানো/উত্তোলন।
৩৮. A remedy for all diseases.
ক) Drug
খ) Antiseptic
গ) Panacea
ঘ) Cure
Ans: গ (Panacea)
Explanation: Panacea (সর্বরোগ নিরাময়কারী ওষুধ) অর্থ- remedy for all diseases.
৩৯. ‘Justice delayed is justice denied’ was stated by-
ক) Disraeli
খ) Gladstone
গ) Emerson
ঘ) Shakespeare
Ans: খ (Gladstone)
Explanation: বিখ্যাত কূটনৈতিক ব্যক্তিত্ব William Ewart Gladstone ১৮৬৮-১৮৯৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার উপাধি হচ্ছে- Grand Old Man of Britain. তার বিখ্যাত উক্তি- "Justice delayed is Justice denied", "No man ever became great or good except through many and great mistake".
৪০. ‘Once in a blue moon’ means-
ক) always
খ) very rarely
গ) nearly
ঘ) hourly
Ans: খ (very rarely)
Explanation: ‘Once in a blue moon’ (কদাচিৎ) idiom-টির অর্থ- very rarely.
৪১. জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়-
ক) ১৯ মার্চ, ১৯৬৯
খ) ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
ঘ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
উত্তর: ঘ (২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯)
ব্যাখ্যা: আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে এবং ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
৪২. প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে?
ক) শারমিন সুলতানা শিরিন
খ) জিন্নাতুল ফেরদোস
গ) নিশাত মজুমদার
ঘ) ওয়াসফিয়া নাজরীন
উত্তর: গ (নিশাত মজুমদার)
ব্যাখ্যা: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা ৮৮৫০ মিটার। প্রথম বাংলাদেশী পুরুষ হিসেবে ২৩ মে, ২০১০ সালে মূসা ইব্রাহিম এবং প্রথম নারী হিসেবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী নারী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। আর এম.এ মুহিত ২১ মে, ২০১১ ও ১৯ মে,২০১২ সালে দুই বার প্রথম দুই বার এভারেস্ট জয় করেন।
৪৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
ক) ৩টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ (৪টি)
ব্যাখ্যা: বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হলো লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দুপাশে দুটি করে মোট ৪টি তারকা। এ মনোগ্রামটির ডিজাইনার হলেন এএনএ সাহা।
৪৪. আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
ক) ১৮ ডিসেম্বর
খ) ৩০ ডিসেম্বর
গ) ৫ জুন
ঘ) ১৫ জুন
উত্তর: ক (১৮ ডিসেম্বর)
ব্যাখ্যা: ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। ১৯৯০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এর প্রবর্তন করেন। ২০০০ সাল থেকে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস সারা বিশ্বে পালিত হয়ে আসছে।
৪৫. বাংলাদেশ কত তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ?
ক) ৫৭
খ) ৫৬
গ) ৫৫
ঘ) ৫৮
উত্তর: ক (৫৭)
ব্যাখ্যা: দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'। এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়। এর অবস্থান ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' এর ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্টজ এবং এর আয়ুষ্কাল ১৫ বছর। এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালস আলেনিয়া স্পেস কোম্পানি। এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
৪৬. কোনো বস্তুর ওজন কোথায় বেশি?
ক) পাহাড়ের উপর
খ) বিষুব অঞ্চলে
গ) মেরু অঞ্চলে
ঘ) খনির ভিতর
উত্তর: গ (মেরু অঞ্চলে)
ব্যাখ্যা: কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলে। অক্ষাংশ ক্রিয়া অনুযায়ী অভিকর্ষজ ত্বরণ (g) বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান- ক. বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে 'g' এর মান বাড়তে থাকে। অর্থাৎ, অক্ষাংশে বাড়লে 'g' বাড়ে। খ. মেরু অঞ্চলে 'g' এর মান সবচেয়ে বেশি। গ. মেরু অঞ্চলে 'g' এর মান সবচেয়ে বেশি।
৪৭. ‘ইরটম’ কী?
ক) উন্নত জাতের পাট
খ) উন্নত জাতের ধান
গ) উন্নত জাতের গম
ঘ) উন্নত জাতের ইক্ষু
উত্তর: খ (উন্নত জাতের ধান)
ব্যাখ্যা: বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরটম। আরো কিছু উন্নত জাতের ধানের নাম মালা, দুলাভোগ, সুফলা, চান্দিনা, বিপ্লব এবং বিনা ১১, ১২, ১৩, ১৪।
৪৮. ‘কিয়োটো প্রোটোকল’ কিসের সাথে সম্পর্কিত?
ক) শান্তি
খ) বাণিজ্য
গ) কৃষি
ঘ) পরিবেশ
উত্তর: ঘ (পরিবেশ)
ব্যাখ্যা: বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে 'কিয়োটো প্রোটোকল' গৃহীত হয় এবং ১৬ ফেব্রুয়ারি, ২০০৫ সালে চুক্তিটি কার্যকর হয়। এ চুক্তি অনুযায়ী উন্নত দেশসমূহ ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হ্রাস করার কথা ছিল। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় কপ-১৮ সম্মেলনে এর মেয়াদ ৮ বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর, ২০২০ সাল পর্যন্ত করা হয়। ২০২০ সালে এর মেয়াদ শেষ হলে চুক্তিটি আর নবায়ন না করে UNFCCC এর প্যারিস চুক্তির মাধ্যমে কিয়োটো প্রোটোকলের লক্ষ্য অর্জিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, বাংলাদেশ কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে ২০০১ সালে এবং কার্যকর করে ২০০৫ সালে।
৪৯. ‘Leaving no one behind’- কোনটির মূলনীতি?
ক) এমডিজি
খ) ডেল্টা প্ল্যান
গ) এসডিজি
ঘ) রূপকল্প-২০৪১
উত্তর: গ (এসডিজি)
ব্যাখ্যা: Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ‘Transforming our world: The 2030 Agenda for Sustainable development’ শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। এর মূলনীতি হলো- 'Leaving no one behind' অর্থাৎ কাউকে পেছনে ফেলে নয়। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
৫০. ‘ব্লু-ইকোনমি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক) বনজ অর্থনীতি
খ) সমুদ্র অর্থনীতি
গ) খনিজ অর্থনীতি
ঘ) প্লাস্টিক অর্থনীতি
উত্তর: খ (সমুদ্র অর্থনীতি)
ব্যাখ্যা: সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি। অধ্যাপক গুন্টার পাউলি তাঁর The open Source From the source গ্রন্থে টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমি'র ধারণা দেন।
৫১. ভার্চুয়াল রিয়ালিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
ক) এক-মাত্রিক
খ) দ্বি-মাত্রিক
গ) ত্রি-মাত্রিক
ঘ) বহুমাত্রিক
উত্তর: গ (ত্রি-মাত্রিক)
ব্যাখ্যা: ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোন বস্তু, ঘটনা/বা পরিবেশ বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ন। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তব এর চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। Vizard, VRToolkit, 3d Studio, Max, Maya হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার। জ্যারনিয়ম আবারিডি ১৯৬৮ সালে ভার্চুয়াল রিয়ালিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।
৫২. HTTP এর পূর্ণরূপ কী?
ক) Higher Text Transfer Protocol
খ) Hyper Text Transfer Protocol
গ) Higher Transfer Text Protocol
ঘ) Hyper Transfer Text Protocol
উত্তর: খ (Hyper Text Transfer Protocol)
ব্যাখ্যা: Hypertext Transfer Protocol Secure (HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার করার জন্য একটি প্রটোকল। এটি ওয়েবসাইটের মধ্যে ডাটা ট্রান্সফারে নিরাপত্তা বাড়ানোর জন্য encrypted করে। এর ফলে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে কোন ব্যক্তি ডাটা পড়তে পারে না।
৫৩. চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির?
ক) বায়োইনফরমেটিক্স
খ) রোবটিক্স
গ) ইনফরমেশনস
ঘ) বায়োমেট্রিক্স
উত্তর: খ (রোবটিক্স)
ব্যাখ্যা: কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট। আর প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে। জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ রোবটিক্সের জনক। এই প্রযুক্তির মাধ্যমে রোবটের দর্শন ক্ষমতা, স্পর্শ ক্ষমতা, হাত ও পায়ের যথাযথ পরিচালন, চলাচলের ক্ষমতা, ইত্যাদি উদ্ভাব হয়েছে। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি স্বয়ংক্রিয় যন্ত্র। 'রোবট' শব্দটি চেক শব্দ 'রোবোটা' থেকে উদ্ভূত, যার অর্থ Forced Labour বা মানুষের দাসত্ব কিংবা একঘেয়েমি পরিশ্রম করতে পারে এমন যন্ত্র। রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয় রোবট শব্দ থেকে। আইজ্যাক আসিমভ ১৯৪১ সালে ছোট সাইন্স ফিকশন গল্প লায়ারে (Liar) রোবটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন।
৫৪. ডাটাবেজের ভিত্তি কোনটি?
ক) রেকর্ড
খ) টেবিল
গ) ইনডেক্স
ঘ) ফিল্ড
উত্তর: ঘ (ফিল্ড)
ব্যাখ্যা: রেকর্ডর ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। এটি ডাটাবেজের মূল ভিত্তি। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন: নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণ কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের ডেটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরো কলামটিতে থাকে একই ধরনের ডেটা।
৫৫. কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
ক) হোম পেইজ
খ) ওয়েব পেইজ
গ) ওয়েবসাইট
ঘ) ওয়েব এড্রেস
উত্তর: গ (ওয়েবসাইট)
ব্যাখ্যা: একটি ডোমেইনের অধীনে একাধিক ওয়েবেপইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। অর্থাৎ কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একত্রে ওয়েবসাইট বলে। ওয়েবসাইটে হলো HTML কর্তৃক Webpage তৈরি এবং মাল্টিমিডিয়া সমূহ অনেকগুলো Webpage এর সমষ্টি। টিম বার্নার্স লি ও তার কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ৬ আগস্ট, ১৯৯১ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্টের অংশ হিসেবে বিশ্বে প্রথম ওয়েব সাইট চালু হয়।
৫৬. ১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?
ক) ৯৫
খ) ১০০
গ) ১০২
ঘ) ১০৫
উত্তর: গ (১০২)
সমাধান:
বিক্রয়মূল্য = ১২০ × ৮৫/১০0 = ১০২ টাকা
৫৭. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?
ক) ১৫
খ) ১৬
গ) ১৭
ঘ) ১৮
উত্তর: গ (১৭)
সমাধান:
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৩x + ২x = ৮৫
⇒ ৫x = ৮৫
⇒ x = ১৭
∴ সংখ্যাটি = ১৭
৫৮. ১ + ২ + ৩ + ৪ + .............. + ২০ = কত?
ক) ১৯০
খ) ২০০
গ) ২১০
ঘ) ২২০
উত্তর: গ (২১০)
সমাধান:
আমরা জানি, ১ + ২ + ৩ + ......... + n = n(n + ১)/
∴ ১ + ২ + ৩ + ......... + ২০ = ২০(২০ + ১)/ = ২০ × ২১/ = ১০ × ২১ = ২১০
৫৯. a + b = 4, a - b = 2 হলে ab = ?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
উত্তর: ক (3)
সমাধান:
ab = (a + b/2)2 - (a - b/2)2
= (4/2)2 - (2/2)2
= 22 - 12 = 4 - 1 = 3
৬০. একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?
ক) ১০
খ) ৭০
গ) ১০
ঘ) ২০
উত্তর: গ (১০)
সমাধান:
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
∴ অপর কোণটি = ১৮০° - ১৭০° = ১০°
৬১. ০.১ × ০.০১ × ০.০০১ = ?
ক) ০.১
খ) ০.০১
গ) ০.০০০১
ঘ) ০.০০০০০১
উত্তর: ঘ (০.০০০০০১)
সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১ = ০.০০০০০১
৬২. একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?
ক) ৩৪০
খ) ৩৮৪
গ) ৩৭৪
ঘ) ২৫৬
উত্তর: খ (৩৮৪)
সমাধান:
ছাত্র ৪০% হলে ছাত্রী হবে = (১০০ - ৪০)% = ৬০%
১০০ জনে ছাত্রী সংখ্যা ৬০ জন
∴ ৬৪০ জনে ছাত্রী সংখ্যা = ৬০ × ৬৪০/১০০ = ৩৮৪ জন
৬৩. একটি চাকার পরিধি ২ মিটার হলে ১০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
ক) ৫০০০০
খ) ২০০০
গ) ৫০০
ঘ) ২০০
উত্তর: ক (৫০০০)
সমাধান:
আমরা জানি, ১ কি.মি. = ১০০০ মি.
∴ ১০ কি.মি. = ১০ × ১০০০ = ১০০০০ মি.
চাকাটি ২ মি. যায় ১ বার ঘুরে
∴ ১০০০০ মি. যায় = ১ × ১০০০০/ = ৫০০০ বার ঘুরে
৬৪. একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ১৬
খ) ৯
গ) ৪
ঘ) ২
উত্তর: গ (৪)
সমাধান:
ধরি, বর্গাকার মাঠটির একবাহু = x
∴ পরিসীমা = 4x এবং ক্ষেত্রফল = x2
প্রশ্নমতে, 4x = 8 ⇒ x = 2
∴ ক্ষেত্রফল = 22 = 4 বর্গমিটার
৬৫. ৪ ÷ ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫ = ?
ক) ৫.০০
খ) ৪.৫০
গ) ৪.৭৫
ঘ) কোনটি নয়
উত্তর: গ (৪.৭৫)
সমাধান:
৪ ÷ ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫
= ২ + ২ × ১.৫ - ০.৫ + ০.২৫
= ২ + ৩ - ০.৫ + ০.২৫
= ৫.২৫ - ০.৫ = ৪.৭৫
৬৬. কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?
ক) ২৬
খ) ৩৬
গ) ৩৪
ঘ) ৪৮
উত্তর: খ (৩৬)
সমাধান:
২৫ জন ছাত্রের মোট বয়স = ২৫ × ১০ = ২৫০ বছর
শিক্ষকসহ মোট লোক সংখ্যা = ২৫ + ১ = ২৬ জন
২৬ জনের মোট বয়স = ২৬ × ১১ = ২৮৬ বছর
∴ শিক্ষকের বয়স = ২৮৬ - ২৫০ = ৩৬ বছর
৬৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পুত্রের বয়স কত বছর?
ক) ৫৭
খ) ২৩
গ) ১৯
ঘ) ২৭
উত্তর: গ (১৯)
সমাধান:
মনেকরি, পুত্রের বয়স = x বছর
∴ পিতার বয়স = ৩x বছর
প্রশ্নমতে, ৩x + x = ৭৬
⇒ ৪x = ৭৬
⇒ x = ১৯
∴ পুত্রের বয়স = ১৯ বছর
৬৮. যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
ক) ২৫%
খ) ২০%
গ) ৭৫%
ঘ) ১৫%
উত্তর: খ (২০%)
সমাধান:
২৫% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা
১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ টাকায় কমাতে হবে = ২৫ × ১০০/১২৫ = ২০ টাকা (২০%)
৬৯. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক) ১৫/১৭
খ) ১১/১৫
গ) ৭৫/৮৩
ঘ) ১০/১১
উত্তর: ঘ (১০/১১)
সমাধান:
ক ও খ তুলনা করে: ১৫ × ১৫ = ২২৫ এবং ১৭ × ১১ = ১৮৭ ∴ ১৫/১৭ বড়
ক ও গ তুলনা করে: ১৫ × ৮৩ = ১২৪৫ এবং ১৭ × ৭৫ = ১২৭৫ ∴ ৭৫/৮৩ বড়
গ ও ঘ তুলনা করে: ৭৫ × ১১ = ৮২৫ এবং ৮৩ × ১০ = ৮৩০ ∴ ১০/১১ বড়
∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো = ১০/১১
৭০. দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
ক) ২ : ৩
খ) ৯ : ৪
গ) ৪ : ৯
ঘ) ৪ : ৩
উত্তর: খ (৯ : ৪)
সমাধান:
ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে ৩x/২x/
তাহলে ক্ষেত্রফলদ্বয় = π(৩x/)2 এবং π(২x/)2
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = π(৯x2/) : π(৪x2/) = ৯ : ৪

Post a Comment

0 Comments