Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অফিস সহায়ক পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র (5)

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

পদের নাম: অফিস সহকারী
সময়: ৬০ মিনিট তারিখ: ০৬.১০.২০২৩ পূর্ণমান: ৭০
১. বাংলা ভাষার মূল উৎস কী?
ক) বৈদিক ভাষা
খ) অনার্য ভাষা
গ) হিন্দি ভাষা
ঘ) কানাড়ী ভাষা
উত্তর: খ (অনার্য ভাষা)
ব্যাখ্যা: ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। কারণ, বাংলায় আদিম অধিবাসী অনার্যদের ভাষা ছিল অস্ট্রিক। কালক্রমে 'প্রাকৃত' থেকে উৎপত্তি লাভ করে 'বাংলা ভাষা'। যেহেতু অপশনে প্রাকৃত বা অপভ্রংশ নেই, তাই বাংলা ভাষার মূল উৎস হবে অনার্য ভাষা।
২. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলি তালব্য বর্ণ?
ক) ক্, খ্, গ্, ঘ্
খ) ও, ঔ
গ) ড়, ঢ়
ঘ) চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, য্, শ্
উত্তর: ঘ (চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, য্, শ্)
ব্যাখ্যা: চ, ছ, জ, ঝ, ঞ, য, শ - এগুলোর উচ্চারণ স্থান তালু, তাই এগুলো তালব্য বর্ণ।
৩. 'রিকশা' শব্দটি কোন বিদেশী ভাষা হতে আগত?
ক) জাপানি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) আরবি
উত্তর: ক (জাপানি)
ব্যাখ্যা: বাংলা ভাষায় আগত 'জাপানি' শব্দ: কারাতে, রিকশা, প্যাগোডা, সুনামি, হারিকিরি।
৪. যার দুই হাত সমান চলে-
ক) সব্যসাচী
খ) দোহাতি
গ) হাতটান
ঘ) বেহাতি
উত্তর: ক (সব্যসাচী)
৫. ফল পাকলে যে গাছ মরে যায়-
ক) ওষধি
খ) ওষধী
গ) ঔষধি
ঘ) ঔষধী
উত্তর: ক (ওষধি)
ব্যাখ্যা: একবার ফল দিয়ে যে গাছ মারা যায়- ওষধি; যে গাছ থেকে ওষুধ তৈরি হয়- ঔষধী; যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
৬. নিচের কোনটি বিশেষ্য পদ?
ক) সুন্দর
খ) সুন্দরতম
গ) সৌন্দর্য
ঘ) কোনটিই নয়
উত্তর: গ (সৌন্দর্য)
ব্যাখ্যা: বিশেষ্য 'সৌন্দর্য' এর বিশেষণ 'সুন্দর'।
৭. কোন বানানটি সঠিক?
ক) মূর্ছনা
খ) মূর্গণ
গ) মূর্চ্ছনা
ঘ) মূর্চ্ছণা
উত্তর: গ (মূর্চ্ছনা)
৮. 'ধানসিঁড়ি' কিসের নাম?
ক) ধান্যের
খ) গ্রামের
গ) শহরের
ঘ) নদীর
উত্তর: ঘ (নদীর)
ব্যাখ্যা: ঝালকাঠি জেলায় অবস্থিত 'ধানসিঁড়ি' একটি নদীর নাম। জীবনানন্দ দাশ তাঁর বিখ্যাত 'আবার আসিব ফিরে' কবিতায় 'ধানসিঁড়ি' নদীটির নাম উল্লেখ করেছেন।
৯. যা পূর্বে ছিল এখন নেই-
ক) অবিনশ্বর
খ) ভূতপূর্ব
গ) অদৃষ্টপূর্ব
ঘ) অবগত
উত্তর: খ (ভূতপূর্ব)
ব্যাখ্যা: যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব; যা পূর্বে দেখা যায়নি- অদৃষ্টপূর্ব; যা পূর্বে কখনো ঘটেনি- অভূতপূর্ব; যা কখনো নষ্ট হয় না- অবিনশ্বর।
১০. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক) ছন্দের জাদুকর
খ) যাযাবর
গ) টেকচাঁদ ঠাকুর
ঘ) বীরবল
উত্তর: ঘ (বীরবল)
১১. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ক) ধ্বনি
খ) রূপ
গ) বর্ণ
ঘ) কোনটিই নয়
উত্তর: গ (বর্ণ) / ধ্বনি
ব্যাখ্যা: ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি। তবে লিখিত রূপ বা লিখিত ক্ষুদ্রতম অংশ হলো বর্ণ। ধ্বনি অপশনে না থাকলে উত্তর হবে বর্ণ।
১২. 'নন্দিত-নিন্দিত' কিসের উদাহরণ?
ক) প্রতিশব্দ
খ) বিপরীত শব্দ
গ) সমার্থক শব্দ
ঘ) কোনটিই নয়
উত্তর: খ (বিপরীত শব্দ)
১৩. 'পাছে লোকে কিছু বলে।'- এখানে 'লোকে' কোন কারক?
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) অপাদান কারক
ঘ) করণ কারক
উত্তর: ক (কর্তৃকারক)
ব্যাখ্যা: বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। এখানে কে কিছু বলে? 'লোকে' বলে। তাই এটি কর্তৃক কারকে ৭মী বিভক্তি।
১৪. 'চঞ্চল' এর স্ত্রীলিঙ্গ কী?
ক) চঞ্চলমতি
খ) চঞ্চলময়ী
গ) চঞ্চলা
ঘ) চঞ্চলবতী
উত্তর: গ (চঞ্চলা)
১৫. কোন বাগধারাটির অর্থ 'বেহায়া'?
ক) চিনির বলদ
খ) কান কাটা
গ) জিলাপির প্যাঁচ
ঘ) ঠোঁট-কাটা
উত্তর: খ (কান কাটা)
ব্যাখ্যা: 'কান কাটা' বাগধারার অর্থ বেহায়া। জিলাপির প্যাঁচ- কুটিলতা; ঠোঁট-কাটা- স্পষ্টভাষী।
১৬. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ-
ক) স্রোতধারা
খ) অন্ধ-অনুকরণ
গ) হাতির দল
ঘ) ভেড়ার দল
উত্তর: খ (অন্ধ-অনুকরণ)
১৭. 'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা' গানটির রচয়িতা কে?
ক) শামসুর রাহমান
খ) আলতাফ মাহমুদ
গ) আবদুল গাফফার চৌধুরী
ঘ) অতুল প্রসাদ সেন
উত্তর: ঘ (অতুল প্রসাদ সেন)
১৮. 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) অবনী
খ) অচল
গ) পাহাড়
ঘ) গিরি
উত্তর: ক (অবনী)
ব্যাখ্যা: 'পর্বত' এর সমার্থক শব্দ: অদ্রি, অচল, গিরি, পাহাড়, শৈল ইত্যাদি। 'অবনী' শব্দের অর্থ পৃথিবী।
১৯. সঠিক বাক্য কোনটি?
ক) শিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
খ) শিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
গ) শিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান।
ঘ) কোনটিই নয়
উত্তর: ক (শিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।)
ব্যাখ্যা: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। 'সকল প্রশিক্ষণার্থীদের' বললে বহুবচন দ্বিত্ব দোষ হয়। তাই সঠিক বাক্য (ক)।
২০. 'কৃতঘ্ন' শব্দের অর্থ কী?
ক) যে উপকারীর অপকার করে
খ) যে উপকারীর উপকার করে না
গ) যে উপকারীর উপকার স্বীকার করে না
ঘ) যে উপকারীর উপকার ভুলে যায়
উত্তর: ক (যে উপকারীর অপকার করে)
ব্যাখ্যা: উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন। আর উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ।
২১. The boy (play) football.
ক) Playing
খ) Plays
গ) Playes
ঘ) Play
উত্তর: খ (Plays)
ব্যাখ্যা: Subject 'The boy' ৩য় পুরুষ একবচন (3rd person singular number) হওয়ায় verb-এর সাথে s/es যুক্ত হয়ে 'plays' হবে।
২২. I have been living in Dhaka ... 2000.
ক) from
খ) since
গ) after
ঘ) till
উত্তর: খ (since)
ব্যাখ্যা: Point of time (নির্দিষ্ট সময়) বোঝালে তার পূর্বে preposition হিসেবে 'since' বসে।
২৩. I have ... bad headache.
ক) to
খ) a
গ) fight
ঘ) feed
উত্তর: খ (a)
ব্যাখ্যা: প্রচণ্ড মাথা ব্যথা অর্থে 'a bad headache' Phrase টি ব্যবহৃত হয়।
২৪. He died ... cholera.
ক) over
খ) in
গ) from
ঘ) of
উত্তর: ঘ (of)
ব্যাখ্যা: রোগে মারা গেলে Die of বসে। যেমন: Die of cholera.
২৫. Which is the antonym of 'Village'?
ক) Rural
খ) Urban
গ) Community
ঘ) Commune
উত্তর: খ (Urban)
ব্যাখ্যা: Village (গ্রাম) এর antonym বা বিপরীত শব্দ Urban (শহুরে)।
২৬. Which of these sentences is correct?
ক) There is little prospect of the situation improving
খ) There is little prospect to the situation improving
গ) There is little prospect into situation improving
ঘ) There is little prospect for the situation to improve
উত্তর: ক (There is little prospect of the situation improving)
২৭. তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
ক) Have you gone to Cox's Bazar?
খ) Have you ever gone to Cox's Bazar?
গ) Have you ever been to Cox's Bazar?
ঘ) Did you go to Cox's Bazar?
উত্তর: গ (Have you ever been to Cox's Bazar?)
২৮. Which one is correct?
ক) Intelligence
খ) Entelligence
গ) Intilligence
ঘ) Intelligeance
উত্তর: ক (Intelligence)
২৯. Draw ... picture of ... owl.
ক) the, an
খ) an, the
গ) a, an
ঘ) an, a
উত্তর: গ (a, an)
ব্যাখ্যা: Consonant দিয়ে শুরু শব্দ 'picture'-এর পূর্বে 'a' এবং vowel দিয়ে শুরু শব্দ 'owl'-এর পূর্বে 'an' বসবে।
৩০. We should have tasty and ... meals.
ক) nutrient
খ) nutritional
গ) nutritious
ঘ) nutritive
উত্তর: গ (nutritious)
৩১. He intends to ... in the country for two months.
ক) live
খ) stay
গ) stop
ঘ) halt
উত্তর: খ (stay)
ব্যাখ্যা: কোথাও সাময়িকভাবে অবস্থান করা অর্থে 'stay' verb-টি ব্যবহৃত হয়।
৩২. The baby ... because it is hungry now.
ক) is crying
খ) cries
গ) cried
ঘ) are
উত্তর: ক (is crying)
৩৩. He ... here yesterday.
ক) has come
খ) came
গ) had come
ঘ) was coming
উত্তর: খ (came)
ব্যাখ্যা: বাক্যে 'yesterday' অতীত নির্দেশক শব্দ থাকায় Past indefinite tense হবে।
৩৪. Meter is ... unit of length.
ক) a
খ) an
গ) the
ঘ) no article
উত্তর: ক (a)
ব্যাখ্যা: u-এর উচ্চারণ যদি 'ইউ' এর মত হয় তবে Article হিসেবে 'a' বসে।
৩৫. 'In a nutshell' means-
ক) concise
খ) cover
গ) nutty
ঘ) written
উত্তর: ক (concise)
ব্যাখ্যা: In a nutshell (সংক্ষেপে) idiom-টির অর্থ: concise.
৩৬. Which object is the comparative form of the objective?
ক) Best
খ) Worst
গ) Bad
ঘ) Worse
উত্তর: ঘ (Worse)
ব্যাখ্যা: Positive: Bad, Comparative: Worse, Superlative: Worst.
৩৭. The oranges are now ... enough to be picked.
ক) ready
খ) matured
গ) ripe
ঘ) advanced
উত্তর: গ (ripe)
৩৮. Choose the voice: He teaches English.
ক) We are taught English by him.
খ) English is taught by him.
গ) We taught English by him.
ঘ) We teach English to him.
উত্তর: ক (We are taught English by him.)
৩৯. What is the meaning of ... 'Belated'?
ক) off hand
খ) Complainning
গ) tardy
ঘ) Weak
উত্তর: গ (tardy)
ব্যাখ্যা: Belated (ধীরগতিসম্পন্ন) অর্থ- tardy.
৪০. Antonym of 'dislike'-
ক) Fascination
খ) Fatal
গ) Provoke
ঘ) Revoke
উত্তর: ক (Fascination)
৪১. 'মুজিববর্ষ' ঘোষণা করা হয় কবে?
ক) ১১ জানুয়ারি, ২০১৯
খ) ১২ জানুয়ারি, ২০১৯
গ) ২৩ জানুয়ারি, ২০১৯
ঘ) ২১ জানুয়ারি, ২০১৯
উত্তর: খ (১২ জানুয়ারি, ২০১৯)
৪২. বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে?
ক) সাঁওতাল
খ) খাসিয়া
গ) মনিপুরী
ঘ) চাকমা
উত্তর: খ (খাসিয়া)
৪৩. জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক) UNICEF
খ) WHO
গ) UNESCO
ঘ) ILO
উত্তর: গ (UNESCO)
ব্যাখ্যা: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
৪৪. 'আমার সোনার বাংলা' কবিতার কতটি চরণ আমাদের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
উত্তর: খ (১০)
৪৫. একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
ক) ২১০
খ) ৩০৯
গ) ৩০৮
ঘ) ২০৬
উত্তর: ঘ (২০৬)
৪৬. Optical Fiber কী?
ক) সরু তার
খ) ধাতব তার
গ) সরু ধাতব তার
ঘ) সরু কাঁচ তন্তু
উত্তর: ঘ (সরু কাঁচ তন্তু)
৪৭. মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব কোনটি?
ক) বীর প্রতীক
খ) বীর বিক্রম
গ) বীর উত্তম
ঘ) বীরশ্রেষ্ঠ
উত্তর: খ (বীর বিক্রম)
ক্রম: ১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, ৪. বীর প্রতীক।
৪৮. কম্পিউটারের ব্রেইন কোনটি?
ক) মেমরি
খ) হার্ড ডিস্ক
গ) উইন্ডোজ
ঘ) মাইক্রোপ্রসেসর
উত্তর: ঘ (মাইক্রোপ্রসেসর)
৪৯. 'ওয়ারী বটেশ্বর' কোন জেলায়?
ক) নরসিংদী
খ) ঢাকা
গ) কুমিল্লা
ঘ) বগুড়া
উত্তর: ক (নরসিংদী)
৫০. রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
ক) UNDP
খ) UNHCR
গ) UNCTAD
ঘ) UNFPA
উত্তর: খ (UNHCR)
৫১. বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়?
ক) সন্দীপ
খ) হাতিয়া
গ) সেন্টমার্টিন
ঘ) মহেশখালী
উত্তর: ক (সন্দীপ)
৫২. 'প্যারোল' অর্থ কী?
ক) মামলা বাতিল ও মুক্তি
খ) নির্বাহী আদেশে মুক্তি
গ) জামিনে মুক্তি
ঘ) সাধারণ মুক্তি
উত্তর: খ (নির্বাহী আদেশে মুক্তি)
৫৩. বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে?
ক) ভারত
খ) সৌদি আরব
গ) যুক্তরাষ্ট্র
ঘ) বাংলাদেশ
উত্তর: ঘ (বাংলাদেশ)
৫৪. 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?
ক) চিরঞ্জীব মুজিব
খ) জাগ্রত মুজিব
গ) মুজিব আমার পিতা
ঘ) টুঙ্গিপাড়ার মিঞা ভাই
উত্তর: ক (চিরঞ্জীব মুজিব)
৫৫. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
ক) ৫:২
খ) ৩:১
গ) ৫:৩
ঘ) কোনটিই নয়
উত্তর: গ (৫:৩)
ব্যাখ্যা: দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ বা ৫:৩।
৫৬. ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১৭টি
খ) ১৫টি
গ) ১৩টি
ঘ) ১১টি
উত্তর: ক (১৭টি)
৫৭. (৭ + ক) × ৩ = ৩০ হলে 'ক' এর মান কত?
ক) ২১
খ) ১০
গ) ৯
ঘ) ৩
উত্তর: ঘ (৩)
সমাধান: (৭ + ক) = ৩০ ÷ ৩ = ১০ => ক = ১০ - ৭ = ৩।
৫৮. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
ক) ১৬
খ) ২৪
গ) ৩২
ঘ) ১২
উত্তর: ক (১৬)
সমাধান: গ.সা.গু = (গুণফল ÷ ল.সা.গু) = ১৫৩৬ ÷ ৯৬ = ১৬।
৫৯. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
ক) ১০
খ) ১০
গ) ১
ঘ) -১
উত্তর: গ (১)
সমাধান: ১০০০০ - ৯৯৯৯ = ১।
৬০. m এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
ক) 16
খ) 12
গ) 10
ঘ) 9
উত্তর: খ (12)
৬১. প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
ক) ১০০
খ) ৮১
গ) ১০০০০০
ঘ) ১০৯
উত্তর: ক (১০০)
সূত্র: n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n² = ১০² = ১০০।
৬২. (2⁻¹ + 5⁻¹)⁻¹ এর মান কত?
ক) 7
খ) 10/7
গ) 3
ঘ) 7/10
উত্তর: খ (10/7)
৬৩. বর্গক্ষেত্রের একবাহু ৪ মিটার হলে কর্ণ কত মিটার?
ক) 4√2
খ) 16
গ) 32
ঘ) 32√2
উত্তর: ক (4√2)
সূত্র: বর্গক্ষেত্রের কর্ণ = a√2 = 4√2।
৬৪. কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?
ক) ১২৬
খ) ১৪১
গ) ৩২৪
ঘ) ১৩৯
উত্তর: ঘ (১৩৯)
ব্যাখ্যা: ১৩৯ এর অঙ্কগুলোর যোগফল (১+৩+৯) = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
৬৫. ১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?
ক) ২,২০০ টাকা
খ) ২,১৫০ টাকা
গ) ২,১০০ টাকা
ঘ) ২,০৫০ টাকা
উত্তর: গ (২,১০০ টাকা)
৬৬. ৯, ৩৬, ৮১, ১৪৪ ..... এর পরবর্তী সংখ্যা কত?
ক) ১৫৯
খ) ২২৫
গ) ২৫৬
ঘ) ২৭২
উত্তর: খ (২২৫)
ধারা: ৩², ৬², ৯², ১২², ১৫² = ২২৫।
৬৭. x : y = 5 : 3 হলে (8x - 5y) : (8x + 5y) = কত?
ক) 5 : 11
খ) 6 : 5
গ) 5 : 6
ঘ) 3 : 8
উত্তর: ক (5 : 11)
৬৮. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা?
ক) ৩৯
খ) ৪৫
গ) ২৭০
ঘ) ২৭৩
উত্তর: ঘ (২৭৩)
সূত্র: I = Pnr/100 = (৬৫০ × ৬ × ৭) ÷ ১০০ = ২৭৩ টাকা।
৬৯. একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৮° বেশী হলে, কোণটি হবে?
ক) ৫৭°
খ) ৪৭°
গ) ৫৩°
ঘ) ৬৬°
উত্তর: ক (৫৭°)
৭০. নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
ক) ০.৩
খ) √০.৩
গ) ১/৩
ঘ) ২/৫
উত্তর: খ (√০.৩)
ব্যাখ্যা: √০.৩ = ০.৫৪৭, যা বিকল্পগুলোর মধ্যে বৃহত্তম।

Post a Comment

0 Comments