জনপ্রশাসন মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক. সমাসের রীতি কোথা থেকে বাংলায় এসেছে?
উত্তর: সংস্কৃত
খ. 'সেমিকোলন' এবং 'দাঁড়ি' এর জন্য বিরতি কাল পরিমাণ লিখুন।
উত্তর: সেমিকোলন: ১ বলার দ্বিগুণ সময়; দাঁড়ি: ১ সেকেন্ড।
গ. File এবং postgraduate এর পারিভাষিক প্রতিশব্দ লিখুন।
উত্তর: File- নথি; postgraduate- স্নাতকোত্তর।
ঘ. রশিদ বলল, "আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন" এর পরোক্ষ উক্তি লিখুন।
উত্তর: রশিদ বলল যে, তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন।
ঙ. 'তুলা' এবং 'পড়িল' শব্দ দুটিকে চলিত রীতিতে লিখুন।
উত্তর: তুলা-তুলো, পড়িল-পড়ল।
চ. 'বীরবল' ছদ্মনামটি কার?
উত্তর: প্রমথ চৌধুরী।
ছ. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
উত্তর: ১৮০১ সালে।
জ. 'কবর' নাটকটির পটভূমি কি ছিল?
উত্তর: বায়ান্নর ভাষা আন্দোলন।
ঝ. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শনের মূল নাম কি?
উত্তর: চর্যাপদ।
ঞ. সনেটের দুটি অংশ কি কি নামে পরিচিত?
উত্তর: অষ্টক এবং ষট্ক।
২. সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
ক. সঞ্চিতা- কাজী নজরুল ইসলাম
খ. অপরাজিতা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. পূর্বভাস- সুকান্ত ভট্টাচার্য
ঘ. একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
ঙ. ব্যাকরণ কৌমুদী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩. অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন:
ক. ছকড়া নকড়া (সস্তা দর):
নিলামের মাল, তাই ছকড়া নকড়ায় বিক্রি হয়ে গেল।
খ. ডাকাবুকো (দুর্দান্ত):
রহিমের মতো এমন ডাকাবুকো ছেলের পক্ষেই এমন কাজ করা সম্ভব।
গ. নেই আঁকড়া (একগুঁয়ে):
তোমার মতো নেই আঁকড়া দিয়ে কিছুই হবে না।
ঘ. ইতরের বিশেষ (পার্থক্য):
মেয়ে দুটো রূপে গুণে বলতে গেলে প্রায় সমান, ইতরের বিশেষ আছে বলে মনেই হয় না।
ঙ. ঝোড়ো কাক (দুর্দশাগ্রস্ত ব্যক্তি):
সড়ক দুর্ঘটনায় পিতাকে হারিয়ে রাজন ঝোড়ো কাকের মতো ছুটতে লাগল।
৪. 'মেট্রোরেল' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন:
বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রোরেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৪৭৮.০৭২১ কোটি টাকা। এর মধ্যে জাপানের জাইকা প্রদান করবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ ২১ হাজার টাকা, যার পরিমাণ মোট প্রকল্প ব্যয়ের ৮৫ শতাংশ। আর বাংলাদেশ সরকার যোগান দিবে ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। আর ২৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন। ৭ জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে। আর ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হয়। কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে। ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
5. Fill in the blanks:
ক. His school is adjacent .... his home.
Ans: to
খ. The pen belongs ..... me.
Ans: to
গ. The exam will commence .... the 25 September.
Ans: on
ঘ. He has disliking ...... dogs.
Ans: for
ঙ. He is good ..... tennis.
Ans: at
6. Write the following sentence correctly:
ক. I receive your letter yesterday.
Ans: I received your letter yesterday.
খ. Food nourish our body.
Ans: Food nourishes our body.
গ. He arrive before his father went home.
Ans: He had arrived before his father went home.
ঘ. They work for two hours.
Ans: They have been working for two hours.
ঙ. Nobody salute the setting sun.
Ans: Nobody salutes the setting sun.
7. Change the Voice:
ক. I was advised to take regular exercise by the doctor. (Active)
Ans: The doctor advised me to take regular exercise.
খ. What is wanted by you? (Passive)
Ans: What do you want?
গ. He ran a race. (Passive)
Ans: A race was run by him.
ঘ. Promises should be kept. (Active)
Ans: One should keep one's promises.
ঙ. He will teach the subject. (Passive)
Ans: The subject will be taught by him.
8. Make sentences with meaning:
ক. Catch a tartar (শক্তিশালী লোকের মুখোমুখি হওয়া):
At last, the enemy realized that they had caught a tartar.
খ. Horns of a dilemma (উভয় সংকটে পড়া):
Tisha found herself on the horns of a dilemma.
গ. In sackcloth and ashes (অনূশোচনা করা):
He repented long ago in sackcloth and ashes for his misdeeds.
ঘ. Sheet anchor (প্রধান অবলম্বন):
I regard him as my sheet anchor.
ঙ. Up and doing (তৎপর হওয়া):
I take responsibility for showing up and doing my work out.
9. Write a Paragraph on ‘Padma Bridge’:
Padma Bridge
The Padma Multipurpose Bridge is the longest bridge in Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the largest infrastructure in the country. The bridge is mainly constructed with steel and concrete. This great Padma Bridge was actually a dream to the people of Bangladesh. Ultimately, Bangladesh successfully implemented this biggest project without any foreign investment. Bangladesh spent over 30,000 crores to build this longest construction. The length of the main bridge is 6.15 km and the width is 18.10 m. The bridge connects Mawa in Munshiganj district to Jajira in Shariatpur district. It has two layers a four-lane road at the top and a railway at the bottom. The bridge will also be used for gas, power lines and fiber optic cable expansion in the future. The Padma Bridge will surely have a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The bridge will play an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia.১০. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭ : ২ ছিল। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
সমাধান:
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৭৪ - (১০ × ২)) = ৫৪ বছর
অনুপাত রাশিদ্বয়ের সমষ্টি = (৭ + ২) = ৯
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৫৪ × ৭/৯) = ৪২ বছর
১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (৫৪ - ৪২) = ১২ বছর
১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে:
= (৪২ + ১০ + ১০) : (১২ + ১০ + ১০)
= ৬২ : ৩২ = ৩১ : ১৬ (উত্তর)
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৭৪ - (১০ × ২)) = ৫৪ বছর
অনুপাত রাশিদ্বয়ের সমষ্টি = (৭ + ২) = ৯
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৫৪ × ৭/৯) = ৪২ বছর
১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (৫৪ - ৪২) = ১২ বছর
১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে:
= (৪২ + ১০ + ১০) : (১২ + ১০ + ১০)
= ৬২ : ৩২ = ৩১ : ১৬ (উত্তর)
১১. একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে?
সমাধান:
বানরটি শেষ ১ মিনিটে ৪ মিটার উঠে বাঁশের মাথায় অবস্থান করে।
∴ মোট উঠানামা করে = ১৬ - ৪ = ১২ মি.
বানরটি ১ মিনিটে উঠে = ৪ মিটার
বানরটি ১ মিনিটে নামে = ১ মিটার
∴ বানরটি ২ মিনিটে উঠে = ৩ মিটার (বিয়োগ করে)
এখন, ৩ মিটার উঠতে বানরটির লাগে ২ মিনিট
১ মিটার উঠতে বানরটির লাগে ২/৩ মিনিট
১২ মিটার উঠতে বানরটির লাগে = (২ × ১২/৩) = ৮ মিনিট
∴ মোট সময় লাগে = ৮ + ১ = ৯ মিনিট (উত্তর)
বানরটি শেষ ১ মিনিটে ৪ মিটার উঠে বাঁশের মাথায় অবস্থান করে।
∴ মোট উঠানামা করে = ১৬ - ৪ = ১২ মি.
বানরটি ১ মিনিটে উঠে = ৪ মিটার
বানরটি ১ মিনিটে নামে = ১ মিটার
∴ বানরটি ২ মিনিটে উঠে = ৩ মিটার (বিয়োগ করে)
এখন, ৩ মিটার উঠতে বানরটির লাগে ২ মিনিট
১ মিটার উঠতে বানরটির লাগে ২/৩ মিনিট
১২ মিটার উঠতে বানরটির লাগে = (২ × ১২/৩) = ৮ মিনিট
∴ মোট সময় লাগে = ৮ + ১ = ৯ মিনিট (উত্তর)
১২. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
সমাধান:
মনেকরি, প্রস্থ = x মি.
∴ দৈর্ঘ্য = ৩x মি.
∴ ক্ষেত্রফল = ৩x × x = ৩x২ বর্গমি.
প্রশ্নমতে, ৩x২ = ১১০২.৫০/৭.৫০
⇒ ৩x২ = ১৪৭
⇒ x২ = ৪৯
⇒ (x)২ = (৭)২
⇒ x = ৭
∴ প্রস্থ = ৭ মি. এবং দৈর্ঘ্য = ৩ × ৭ = ২১ মি.
উত্তর: দৈর্ঘ্য ২১ মি. এবং প্রস্থ ৭ মি।
মনেকরি, প্রস্থ = x মি.
∴ দৈর্ঘ্য = ৩x মি.
∴ ক্ষেত্রফল = ৩x × x = ৩x২ বর্গমি.
প্রশ্নমতে, ৩x২ = ১১০২.৫০/৭.৫০
⇒ ৩x২ = ১৪৭
⇒ x২ = ৪৯
⇒ (x)২ = (৭)২
⇒ x = ৭
∴ প্রস্থ = ৭ মি. এবং দৈর্ঘ্য = ৩ × ৭ = ২১ মি.
উত্তর: দৈর্ঘ্য ২১ মি. এবং প্রস্থ ৭ মি।
১৩. প্রমাণ কর যে, (a + b)4 - (a - b)4 = 8ab(a2 + b2)
প্রমাণ:
R.H.S = 8ab(a2 + b2)
= 4ab . 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} {(a + b)2 + (a - b)2}
= {(a + b)2}2 - {(a - b)2}2
= (a + b)4 - (a - b)4
= L.H.S
∴ L.H.S = R.H.S (প্রমাণিত)
R.H.S = 8ab(a2 + b2)
= 4ab . 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} {(a + b)2 + (a - b)2}
= {(a + b)2}2 - {(a - b)2}2
= (a + b)4 - (a - b)4
= L.H.S
∴ L.H.S = R.H.S (প্রমাণিত)
১৪. যদি a = √3 + √2 হয়, তবে প্রমাণ কর যে, a3 + 1/a3 = 18√3
সমাধান:
দেওয়া আছে, a = √3 + √2
⇒ 1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/{(√3 + √2)(√3 - √2)} [ব্যস্তকরণ]
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
∴ 1/a = √3 - √2
∴ a + 1/a = √3 + √2 + √3 - √2 = 2√3
এখন, a3 + 1/a3 = (a + 1/a)3 - 3a.1/a (a + 1/a)
= (2√3)3 - 3 . 2√3
= (2√3)2 . 2√3 - 6√3
= 4 . 3 . 2√3 - 6√3
= 24√3 - 6√3 = 18√3 (প্রমাণিত)
দেওয়া আছে, a = √3 + √2
⇒ 1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/{(√3 + √2)(√3 - √2)} [ব্যস্তকরণ]
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
∴ 1/a = √3 - √2
∴ a + 1/a = √3 + √2 + √3 - √2 = 2√3
এখন, a3 + 1/a3 = (a + 1/a)3 - 3a.1/a (a + 1/a)
= (2√3)3 - 3 . 2√3
= (2√3)2 . 2√3 - 6√3
= 4 . 3 . 2√3 - 6√3
= 24√3 - 6√3 = 18√3 (প্রমাণিত)
১৫. সংক্ষিপ্ত উত্তর দাও:
ক. কোন নারী বীর মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
উত্তর: ডা. ক্যাপ্টেন সেতারা বেগম।
খ. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
গ. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
ঘ. ‘September on Jessore Road’ এর লেখক কে?
উত্তর: অ্যালেন গিন্সবার্গ।
ঙ. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল?
উত্তর: সাপ্তাহিক জয় বাংলা।
চ. বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: রাঙ্গামাটির বেতবুনিয়া।
ছ. ‘Let there be light’ বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে?
উত্তর: জহির রায়হান।
জ. ফরাসি বিপ্লবের সময়কাল কত?
উত্তর: ১৭৮৯-১৭৯৯ খ্রি.।
ঝ. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: জনাব তাজউদ্দীন আহমদ।
ঞ. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: ৮ নম্বর সেক্টর।
ট. ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে সম্পাদিত হয়?
উত্তর: মিশর ও ইসরায়েল।
ঠ. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: এ এন হামিদুল্লাহ।
ড. বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
ঢ. কোন পত্রিকা বঙ্গবন্ধুকে ‘পয়েট অব পলিটিক্স’ হিসেবে আখ্যায়িত করে?
উত্তর: নিউজ উইকস।
ণ. ‘নুরুলদীনের সারাজীবন’ এর লেখকের নাম লিখুন।
উত্তর: সৈয়দ শামসুল হক।
ত. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একজন বিদেশী নাগরিকের নাম লিখুন?
উত্তর: ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
থ. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গদর্শন পত্রিকায়।
দ. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি?
উত্তর: চর্যাপদ।
ধ. ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে।
ন. যুক্তরাজ্য এর অর্থমন্ত্রীকে কি বলা হয়?
উত্তর: চ্যান্সেলর অব দ্য এক্সচেকার।

0 Comments