Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অফিস সহায়ক পদে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র (3)

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) - অফিস সহায়কের প্রশ্ন সমাধান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

পদের নাম: অফিস সহায়কের প্রশ্ন সমাধান

সময়: ৬০ মিনিট  |  তারিখ: ১১.০৮.২০২৩  |  পূর্ণমান: ৭০
১. 'By all means' means-
ক) meaningless
খ) meaningful
গ) certainly
ঘ) uncertainly
উত্তর: গ (certainly)
ব্যাখ্যা: By all means (যে কোনো উপায়ে/ নিশ্চিতরূপে) idiom-টির অর্থ- certainly।
২. 'Mutton' is a-
ক) Common noun
খ) Abstract noun
গ) Material noun
ঘ) Proper noun
উত্তর: গ (Material noun)
ব্যাখ্যা: যে word দ্বারা বস্তুর নাম নির্দেশ করা হয় তাকে Material Noun বলে। Mutton (খাসি/ভেড়ার মাংস) একটি বস্তু বা পদার্থ। সুতরাং এটি Material noun।
৩. ভাষার ক্ষুদ্রতম একক কী?
ক) বর্ণ
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) অক্ষর
উত্তর: খ (ধ্বনি)
সংক্ষিপ্ত তথ্য:
• ভাষার মূল উপকরণ: বাক্য
• ভাষার মূল উপাদান: ধ্বনি
• ভাষার বৃহত্তম একক: বাক্য
• ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
• বাক্যের মৌলিক উপাদান: শব্দ
• বাক্যের মূল উপাদান: শব্দ
• বাক্যের ক্ষুদ্রতম একক: শব্দ
• শব্দের মূল উপাদান: ধ্বনি
• শব্দের মূল উপকরণ: ধ্বনি
• শব্দের ক্ষুদ্রতম একক: ধ্বনি
৪. Which one of the verb?
ক) openness
খ) closely
গ) reopen
ঘ) openly
উত্তর: গ (reopen)
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে শুধু reopen (পুনরায় খোলা) শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়।
৫. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
ক) বব বুই
খ) লারোস
গ) লুই আই কান
ঘ) এফ আর খান
উত্তর: গ (লুই আই কান)
ব্যাখ্যা: ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৬২ সালে। জেনারেল আইয়ুব খান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৯ তলা বিশিষ্ট এই ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত। এর স্থপতি মার্কিন নাগরিক লুই আই কান। রাষ্ট্রপতি আবদুস সাত্তার ১৯৮২ সালে এটি উদ্বোধন করেন। অন্যদিকে, এফ.আর খান ছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম পথিকৃৎ ভাবা হয়। তিনি বিশ্বের অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন। বব বুই ও ড্যানিয়েল ডানহাম কমলাপুর রেলওয়ের স্থপতি। আর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি ফরাসি নাগরিক লারোস।
৬. ১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
ক) ৫ দিন
খ) ৬ দিন
গ) ৭ দিন
ঘ) ৮ দিন
উত্তর: গ (৭ দিন)
সমাধান:
১৫ জন চাষী ফসল কাটতে পারে ২১ দিনে
১ জন চাষী ফসল কাটতে পারে (২১ × ১৫) দিনে
∴ ৪৫ জন চাষী ফসল কাটতে পারে = (২১ × ১৫) / ৪৫ = ৭ দিনে।
৭. 'অক্ষির অগোচরে' - বাগধারার অর্থ কী?
ক) পরোক্ষ
খ) প্রত্যক্ষ
গ) সরাসরি
ঘ) চোখাচোখি
উত্তর: ক (পরোক্ষ)
ব্যাখ্যা: অক্ষির অভিমূখে- প্রত্যক্ষ; অক্ষির অগোচরে- পরোক্ষ; চোখে চোখে যে ক্রিয়া- চোখাচোখি।
৮. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক) ৩০/৭
খ) ২২/৭
গ) ৭/২২
ঘ) ২৫/৯
উত্তর: খ (২২/৭)
সমাধান: মনেকরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ ব্যাস = 2r এবং বৃত্তের পরিধি = 2πr
∴ বৃত্তের পরিধি / বৃত্তের ব্যাস = 2πr / 2r = π = ২২/৭
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ২২/৭।
৯. What is the meaning of phrase 'Dead letter'?
ক) Law not in force
খ) Old letter
গ) Bad letter
ঘ) Letter written by unknown person
উত্তর: ক (Law not in force)
ব্যাখ্যা: 'Dead letter' (যে আইন বাতিল করা হয়েছে) idiom-টির অর্থ- law not in force।
১০. কোন বানানটি শুদ্ধ?
ক) আকাঙ্খা
খ) আকাংখা
গ) আকাংক্ষা
ঘ) আকাঙ্ক্ষা
উত্তর: ঘ (আকাঙ্ক্ষা)
১১. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ক) ইউনেস্কো
খ) ইউনিসেফ
গ) ইউএনএইচসিআর
ঘ) ইউএনডিপি
উত্তর: ক (ইউনেস্কো)
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানী সরকারের ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে আত্মাহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
১২. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক) সন্দ্বীপ
খ) ভোলা
গ) মহেশখালী
ঘ) হাতিয়া
উত্তর: খ (ভোলা)
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা ভোলা। এর আয়তন ৩ ৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। ভোলাকে দ্বীপের রানী বলা হয়।
১৩. 'মানুষ মাত্রই ভুল করে'- Translate the sentence.
ক) To err is human.
খ) Man can do wrong.
গ) Human being cannot right.
ঘ) To wrong is human.
উত্তর: ক (To err is human.)
১৪. বাংলা গদ্যের জনক কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) উইলিয়াম কেরি
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন, বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে 'উচ্চাবচ ধ্বনিতরঙ্গ' ও 'অনতিঅলক্ষ্য ছন্দস্রোত' সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্ধপর্ব অনুসারে ভাগ করে, সেখানে জ্যোতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর; বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরি।
১৫. এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
ক) নদীষ্ণ
খ) নাতিদীর্ঘ
গ) অতিদীর্ঘ
ঘ) অপাঙ্ক
উত্তর: খ (নাতিদীর্ঘ)
১৬. Which gender is the word 'orphan'?
ক) Reules
খ) Feminine
গ) Common
ঘ) Masculine
উত্তর: গ (Common)
ব্যাখ্যা: যে noun দ্বারা নারী বা পুরুষ উভয় gender নির্দেশ করে তাকে common gender বলে। যেমন: Teacher, orphan, child, student, doctor, parent ইত্যাদি।
১৭. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ৭টি
উত্তর: গ (৪টি)
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে ৪ ক্যাটাগরিতে মোট ৬৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। এর মধ্যে বীরশ্রেষ্ঠ (৭ জন), বীর উত্তম (৬৮ জন), বীর বিক্রম (১৭৫ জন) ও বীর প্রতীক (৪২৬ জন)। উল্লেখ্য, ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শরিফুল হক ডালিম (বীর উত্তম), নূর চৌধুরী (বীর বিক্রম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মোসলেম উদ্দিন (বীর প্রতীক) এর খেতাব বাতিল করে।
১৮. কোন বানানটি সঠিক?
ক) নিরীক্ষণ
খ) নিরিক্ষন
গ) নিরীক্ষণ
ঘ) নিরিক্ষণ
উত্তর: গ (নিরীক্ষণ)
১৯. বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
ক) ২১ বছর
খ) ২২ বছর
গ) ১৯ বছর
ঘ) ১৮ বছর
উত্তর: ঘ (১৮ বছর)
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১২২ (২) অনুচ্ছেদের (খ) তে বলা হয়েছে- কোন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন, যদি তার বয়স ১৮ বৎসরের কম না হয়।
২০. বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে?
ক) ধান, পান, শাপলা
খ) ধান, পাট, শাপলা
গ) ধান, পান, পাট
ঘ) পাট, পান, শাপলা
উত্তর: খ (ধান, পাট, শাপলা)
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার উপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে। আর পানি, ধান ও পাট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বোঝানো হয়েছে। রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম। আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
২১. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
ক) ২০°
খ) ৩০°
গ) ৪০°
ঘ) ৫০°
উত্তর: গ (৪০°)
সমাধান: সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°।
এখন, সমকোণের বিপরীত কোণ ৫০° হলে,
অপর কোণটি = ১৮০° - (৯০° + ৫০°) = ১৮০° - ১৪০° = ৪০°।
২২. He has been ill... Friday last.
ক) in
খ) from
গ) on
ঘ) since
উত্তর: ঘ (since)
ব্যাখ্যা: কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝালে since/for ব্যবহৃত হয়। সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়। যেমন: be, have, see, know ইত্যাদি। He has been ill since Friday last- সে গত শুক্রবার থেকে অসুস্থ।
২৩. সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে কোনটি বেশি পাওয়া যায়?
ক) লৌহ
খ) ম্যাগনেসিয়াম
গ) আয়োডিন
ঘ) পটাশিয়াম
উত্তর: গ (আয়োডিন)
ব্যাখ্যা: সামুদ্রিক উদ্ভিদ, শৈবাল ও মাছে সবচেয়ে বেশি আয়োডিন পাওয়া যায়। আয়োডিন হাইপোথাইরয়েডিজম সমস্যা মোকাবেলা করে।
২৪. Which one is the past participle form of 'Freeze'?
ক) Freeze
খ) Froze
গ) Frozen
ঘ) Frozeen
উত্তর: গ (Frozen)
Present formFreeze
Past formFroze
Past participle formFrozen
২৫. দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত?
ক) ৩৩১৩
খ) ১৪০
গ) ৩৩৬৭
ঘ) ২৬০
উত্তর: ঘ (২৬০)
সমাধান: ল.সা.গু = (সংখ্যাদ্বয়ের গুণফল) / গ.সা.গু = ৩৩৮০ / ১৩ = ২৬০।
২৬. x + y = 4 এবং x - y = 3 হলে 8xy = কত?
ক) 3
খ) 7
গ) 14
ঘ) 17
উত্তর: গ (14)
সমাধান: দেওয়া আছে, x + y = 4 এবং x - y = 3
∴ 8xy = 2.4xy
= 2{(x + y)² - (x - y)²}
= 2{4² - 3²}
= 2(16 - 9) = 2 × 7 = 14।
২৭. 'ফুলে ফুলে ঘর ভরেছে'- বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৭মী
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
উত্তর: খ (করণে ৭মী)
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কেই করণ কারক বলে। ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন: ফুলে ফুলে ঘর ভরেছে। প্রদত্ত বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় 'কীসের দ্বারা ঘর ভরেছে?' তাহলে উত্তর পাই 'ফুল'। সুতরাং 'ফুল' করণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (ফুল+এ) যুক্ত হওয়ায় এটি করণে ৭মী বিভক্তি।
২৮. Metre is.... unit of length.
ক) a
খ) an
গ) the
ঘ) no article
উত্তর: ক (a)
ব্যাখ্যা: সাধারণত শব্দের শুরুতে থাকা u এর উচ্চারণ যদি 'ইউ' এর মতো হয় তাহলে তার পূর্বে article হিসেবে a বসে।
২৯. 'কৃতঘ্ন' শব্দের অর্থ কী?
ক) যে উপকারীর উপকার করে না
খ) যে উপকারীর অপকার করে
গ) যে উপকারীর উপকার স্বীকার করে না
ঘ) যে উপকারীর উপকার ভুলে যায়
উত্তর: খ (যে উপকারীর অপকার করে)
৩০. 'Epic' শব্দের পরিভাষা কোনটি?
ক) কিংবদন্তি
খ) পুরান
গ) মহাকাব্য
ঘ) বিকৃত কাহিনী
উত্তর: গ (মহাকাব্য)
৩১. ০.২ এর ২% কত?
ক) ২
খ) ০.৪
গ) ০.০০৪
ঘ) ০.৬
উত্তর: গ (০.০০৪)
সমাধান: ০.২ এর ২% = ০.২ × (২/১০০) = ০.৪/১০০ = ০.০০৪।
৩২. As the sun ..., I decided to go out.
ক) was shining
খ) have shone
গ) shine
ঘ) shines
উত্তর: ক (was shining)
ব্যাখ্যা: অতীতের দুটি সমসাময়িক ঘটনা While/when/as দ্বারা যুক্ত হলে while/ when/as যুক্ত অংশটি Past Continuous Tense হয়, অপর অংশে হয় Past Indefinite। তাই সঠিক উত্তর was shining।
৩৩. উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
ক) ঠাকুরগাঁও
খ) পঞ্চগড়
গ) দিনাজপুর
ঘ) রংপুর
উত্তর: খ (পঞ্চগড়)
ব্যাখ্যা: ১৯৯৮ সালে পঞ্চগড়ে প্রথম পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু হয়। আর ২০০০ সালে তেঁতুলিয়া টি কোম্পানি ও কাজী অ্যান্ড কাজী টি এস্টেট বাণিজ্যিকভাবে পঞ্চগড়ে চা চাষ শুরু করে।
৩৪. রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-
ক) সুপ্রিম কোর্টের রায়
খ) সরকারি ডিগ্রি
গ) সাংবিধানিক আইন
ঘ) প্রশাসনিক প্রবিধান
উত্তর: গ (সাংবিধানিক আইন)
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে কার্যকর হয়।
৩৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
ক) ৯৮ মিটার
খ) ৯৬ মিটার
গ) ৯৪ মিটার
ঘ) ৯২ মিটার
উত্তর: খ (৯৬ মিটার)
সমাধান: মনেকরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য = 2x মিটার
প্রশ্নমতে, 2x × x = 512 ⇒ x² = 256 ⇒ x = 16
∴ প্রস্থ = ১৬ মিটার এবং দৈর্ঘ্য = ২ × ১৬ = ৩২ মিটার
∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩২ + ১৬) = ২ × ৪৮ = ৯৬ মিটার।
৩৬. Identify the correct spelling-
ক) questionaire
খ) questsoneir
গ) questionnaire
ঘ) questionair
উত্তর: গ (questionnaire)
ব্যাখ্যা: শুদ্ধ বানান: questionnaire (প্রশ্নাবলী)।
৩৭. 'ইঁদুর কপালে' শব্দের অর্থ কী?
ক) দারিদ্র্য
খ) গৃহস্থ
গ) গরীব
ঘ) নিতান্ত মন্দভাগ্য
উত্তর: ঘ (নিতান্ত মন্দভাগ্য)
৩৮. 'তিন বিঘা করিডোর' কোন জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম
খ) পঞ্চগড়
গ) লালমনিরহাট
ঘ) রংপুর
উত্তর: গ (লালমনিরহাট)
ব্যাখ্যা: তিন বিঘা করিডোর ভারতের মালিকানাধীন একটি স্বতন্ত্র ভূমি। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় এবং বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত। ভারত-বাংলাদেশ (১৯৯২) চুক্তি অনুসারে ভারত সরকার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীদের জন্য বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ১৭৮ × ৮৫ মিটার আয়তনের তিন বিঘা করিডোর বাংলাদেশকে ইজারা হিসেবে দেয়।
৩৯. কোন দুইটি যৌগিক স্বরবর্ণ?
ক) এ, ঐ
খ) ই, উ
গ) ঐ, ঔ
ঘ) ও, ঔ
উত্তর: গ (ঐ, ঔ)
ব্যাখ্যা: পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি। যেমন: আ+ই = আই, আ+এ = আয়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি। যথা: ঐ, ঔ।
৪০. Choose the correct sentence:
ক) He is angry upon me.
খ) He is angry at me.
গ) He is angry of me.
ঘ) He is angry with me.
উত্তর: ঘ (He is angry with me.)
ব্যাখ্যা: 'কারো প্রতি রাগান্বিত' অর্থে Angry এর সাথে preposition হিসেবে with বসে। সুতরাং শুদ্ধ বাক্যটি হলো- He is angry with me- সে আমার প্রতি রাগান্বিত।
৪১. 'বিধু' শব্দটির অর্থ কী?
ক) আকাশ
খ) বাতাস
গ) চাঁদ
ঘ) তারা
উত্তর: গ (চাঁদ)
ব্যাখ্যা: 'বিধু' এর সমার্থক শব্দ: চাঁদ, চন্দ্র, চন্দ্রিমা, ইন্দু, সুধাংশু, হিমাংশু, নিশাকর, নিশাপতি, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, শীতকর, কলানাথ, কলানিধি, রাকেশ, সুধাময়।
৪২. ২৮৯ এর বর্গমূল কত?
ক) ১৩
খ) ১৪
গ) ১৭
ঘ) ১৯
উত্তর: গ (১৭)
সমাধান: √২৮৯ = ১৭।
৪৩. (a + b)³ = ?
ক) a³ + b³ + 3ab(a + b)
খ) a³ + 3a²b + 3ab + b³
গ) a³ + 3ab + 3ab² + b³
ঘ) a³ + b³ - 3ab(a + b)
উত্তর: ক (a³ + b³ + 3ab(a + b))
সমাধান: (a + b)³ = a³ + 3a²b + 3ab² + b³ = a³ + b³ + 3ab(a + b)।
৪৪. What is the meaning of 'Root and branch'?
ক) From top to
খ) Branch like bottom
গ) Completely
ঘ) None
উত্তর: গ (Completely)
ব্যাখ্যা: Root and branch (সম্পূর্ণরূপে) idiom-টির অর্থ- Completely।
৪৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ৯১
খ) ৮৭
গ) ৬৩
ঘ) ৫৯
উত্তর: ঘ (৫৯)
সমাধান: এখানে,
৯১ = ৭ × ১৩
৮৭ = ৩ × ২৯
৬৩ = ৩ × ২১
∴ অপশন অনুযায়ী ৫৯ মৌলিক সংখ্যা।
৪৬. 'The patient died ... cancer'.
ক) from
খ) by
গ) of
ঘ) at
উত্তর: গ (of)
Die ofরোগ, অনাহার বা দুঃখে মারা যাওয়া।
Die fromক্ষত/আঘাত/অতিরিক্ত কোনো কিছুর পরিণতিতে মারা যাওয়া।
Die byদুর্ঘটনা/ আত্মহত্যা/ সহিংসতায় মারা যাওয়া।
Die forদেশের জন্য আত্মত্যাগ করা।
৪৭. কোনো পরীক্ষায় ৬১ জন ছাত্রের মধ্যে ৪৫ জন পাস করলো। ফেলের হার কত?
ক) ২৫%
খ) ৩০%
গ) ৫০%
ঘ) ৭৫%
উত্তর: ক (২৫%)
নোট: প্রশ্নে ৬১ এর স্থলে ৬০ হলে উত্তর হবে ২৫%।
সমাধান: দেওয়া আছে, মোট শিক্ষার্থী = ৬০ জন, পাস করে = ৪৫ জন।
∴ ফেল করে = ৬০ - ৪৫ = ১৫ জন।
তাহলে ফেলের হার = (১৫ / ৬০) × ১০০% = ২৫%।
৪৮. He was ... honourary Magistrate.
ক) a
খ) an
গ) the
ঘ) one
উত্তর: খ (an)
ব্যাখ্যা: সাধারণত consonant দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে article হিসেবে a বসে। তবে কোনো শব্দে 'h' যদি অনুচ্চারিত থাকে তাহলে তার পূর্বে an বসে।
৪৯. 'প্রত্যাবর্তন' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রতি+আবর্তন
খ) প্রত্যা+বর্তন
গ) প্রতি+বর্তন
ঘ) প্রত্যা+আবর্তন
উত্তর: ক (প্রতি+আবর্তন)
ব্যাখ্যা: তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য (্য) ফালা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি+আবর্তন (ই+আ = য্+আ) = প্রত্যাবর্তন।
৫০. 'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্ধমান
ঘ) বৃদ্ধিপাপ্ত
উত্তর: গ (বর্তমান / বর্ধমান)
ব্যাখ্যা: সঠিক বিপরীত শব্দ: বৃহৎ-ক্ষুদ্র, ক্ষীয়মাণ-বর্ধমান, ক্ষয়প্রাপ্ত-বৃদ্ধিপ্রাপ্ত, ক্ষয়িষ্ণু-বর্ধিষ্ণু।
৫১. ১০০° এর সম্পূরক কোণের মান কত?
ক) ১০°
খ) ২০°
গ) ৮০°
ঘ) ২৬°
উত্তর: গ (৮০°)
সমাধান: ১০০° এর সম্পূরক কোণ = ১৮০° - ১০০° = ৮০°।
৫২. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?
ক) ৪০
খ) ৪২
গ) ৪৪
ঘ) ৪৬
উত্তর: খ (৪২)
সমাধান: দেওয়া আছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল = ১২৩
∴ মধ্যম সংখ্যা = ১২৩ / ৩ = ৪১
তাহলে, সংখ্যা তিনটি = ৪০, ৪১, ৪২
এদের মধ্যে বৃহত্তম সংখ্যা = ৪২।
৫৩. এক বাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
ক) ৭০০ টাকা ক্ষতি
খ) ৪০০ টাকা লাভ
গ) ৪০০ টাকা ক্ষতি
ঘ) ৭০০ টাকা লাভ
উত্তর: খ (৪০০ টাকা লাভ)
সমাধান: স্ট্রবেরির ক্রয়মূল্য = ২৭৫০ + ৪৫০ = ৩২০০ টাকা
আবার, স্ট্রবেরির বিক্রয়মূল্য = ৩৬০০ টাকা
তাহলে, লাভ = ৩৬০০ - ৩২০০ = ৪০০ টাকা।
৫৪. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) হাতিয়া
খ) কুতুবদিয়া
গ) সেন্টমার্টিন
ঘ) মহেশখালী
উত্তর: গ (সেন্টমার্টিন)
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মোহনায় সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত।
৫৫. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা-
ক) ৩০০
খ) ৩৫০
গ) ৩০০
ঘ) ৩৮০
উত্তর: খ (৩৫০)
ব্যাখ্যা: জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। সংবিধানের ৬৫(১) 'জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকিবে। বাংলাদেশের জাতীয় সংসদ একপক্ষ বিশিষ্ট। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ জন যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০ টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
৫৬. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কি?
ক) অরণ্য
খ) সমুদ্র
গ) পর্বত
ঘ) স্থাবর
উত্তর: ঘ (স্থাবর)
৫৭. 'মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ।' এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা
খ) বিরক্তি
গ) সম্মতি
ঘ) উচ্ছ্বাস
উত্তর: ঘ (উচ্ছ্বাস)
ব্যাখ্যা: যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাধি ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ। এখানে উচ্ছ্বাস প্রকাশে অনন্বয়ী অব্যয় 'মরি মরি' ব্যবহৃত হয়েছে।
৫৮. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
ক) নওগাঁ
খ) রাজশাহী
গ) কুষ্টিয়া
ঘ) পাবনা
উত্তর: খ (রাজশাহী)
ব্যাখ্যা: বঙ্গীয় সাহিত্য পরিষদ এর সংগ্রহের সমৃদ্ধ বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। নাটোরের দিঘাপতিয়া জমিদার শরৎ কুমার রায়ের প্রচেষ্টায় ১৯১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
৫৯. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
ক) সূক্ষ্মকোণ
খ) স্থূলকোণ
গ) প্রবৃদ্ধকোণ
ঘ) পূরককোণ
উত্তর: খ (স্থূলকোণ)
সমাধান: আমরা জানি, ১ সমকোণ থেকে বড় কিন্তু ২ সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
৬০. বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না-
ক) খাসিয়া
খ) পাঙন
গ) মনিপুরি
ঘ) তঞ্চঙ্গ্যা
উত্তর: ঘ (তঞ্চঙ্গ্যা)
ব্যাখ্যা: তঞ্চঙ্গ্যা নৃ-গোষ্ঠী বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বাস করে। তারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। অন্যদিকে, বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী খাসিয়ারা বসবাস করে।
৬১. 'মুখচন্দ্র' কোন সমাস?
ক) উপমিত কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
উত্তর: ক (উপমিত কর্মধারয়)
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে। এতে দুটো পদই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখচন্দ্র (বিশেষ্য + বিশেষ্য) = মুখ চন্দ্রের ন্যায়।
৬২. What is the meaning of the word 'Vice Versa'?
ক) for example
খ) face to face
গ) namely
ঘ) the terms being exchanged
উত্তর: ঘ (the terms being exchanged)
ব্যাখ্যা: Vice versa (বিপরীতক্রমে) idiom-টির অর্থ- the terms being exchanged।
৬৩. 'বনে বাঘ আছে' কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) অধিকরণে ৫মী
ঘ) কারকে দ্বিতীয়
উত্তর: ক (অধিকরণে ৭মী)
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: বনে বাঘ আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় বাঘ আছে? তাহলে উত্তর পাই- বনে। সুতরাং, এখানে 'বন' অধিকরণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (বন+এ) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
৬৪. 'লাপাত্তা' শব্দে 'লা' উপসর্গটি কোন ভাষার?
ক) আরবি
খ) ফারসি
গ) পর্তুগিজ
ঘ) উর্দু
উত্তর: ক (আরবি)
ব্যাখ্যা: বাংলা ভাষায় আগত আরবি উপসর্গ: আম, খাস, গর, লা। আরবি 'লা' উপসর্গযোগে 'না' অর্থে লাপাত্তা, লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ প্রভৃতি শব্দ গঠিত হয়েছে।
৬৫. 'The garden is very beautiful'. The exclamatory form is-
ক) What a beautiful garden it is!
খ) How beautiful the garden is!
গ) What beautiful the garden is!
ঘ) How beautiful a garden is!
উত্তর: খ (How beautiful the garden is!)
ব্যাখ্যা: শুধু very যুক্ত assertive sentence-কে exclamatory sentence-এ রূপান্তর করার নিয়ম: How + adj + sub + verb + note of exclamation (!)। অর্থাৎ সঠিক exclamatory sentence: How beautiful the garden is!
৬৬. Reading is an excellent habit. Here the underlined word is a-
ক) verbal noun
খ) participle
গ) verb
ঘ) gerund
উত্তর: ঘ (gerund)
ব্যাখ্যা: Verb এর সাথে ing যুক্ত কোনো শব্দ যদি noun হিসেবে কাজ করে তখন তাকে gerund বলে। Reading is an excellent habit বাক্যে reading শব্দ টি noun এর স্থানে বসে gerund হিসেবে ব্যবহৃত হয়েছে।
৬৭. 'Who will help you?' বাক্যটির সঠিক passive form কোনটি?
ক) By whom will you be helped?
খ) By whom you will be helped?
গ) By whom would you be helped?
ঘ) By whom you would be helped?
উত্তর: ক (By whom will you be helped?)
ব্যাখ্যা: Who + modal auxiliary verb যুক্ত interrogative sentence কে passive করার নিয়ম: By whom + modal + object + be + v₃। সুতরাং সঠিক passive form হলো- By whom will you be helped?
৬৮. The adverb form of 'heart' is-
ক) heart
খ) hearten
গ) heartly
ঘ) heartily
উত্তর: ঘ (heartily)
NounHeart - হৃদয়
Verbhearten - উৎসাহ দেওয়া
Adjectivehearty / heartening - আন্তরিক / উৎসাহী
Adverbheartily - আন্তরিকভাবে
৬৯. 'চাচ্চা কাহিনী' গ্রন্থের লেখক কে?
ক) শওকত ওসমান
খ) সৈয়দ মুজতবা আলী
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: খ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা: প্রখ্যাত রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ছোটগল্পগ্রন্থ 'চাচ্চা-কাহিনী' (১৯৫২)। এ গ্রন্থের অধিকাংশ গল্প বিদেশী (বার্লিন, জার্মানি) পটভূমিতে আড্ডার ছলে চাচ্চা এরশাদ চৌধুরীর অভিজ্ঞতা থেকে বর্ণিত।
৭০. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) কয়লা
গ) চুনাপাথর
ঘ) সমুদ্রের স্রোত
উত্তর: ঘ (সমুদ্রের স্রোত)

Post a Comment

0 Comments