জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
১. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
উত্তর: খ (নাটকের সংলাপে)
ব্যাখ্যা: সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখা বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। এ রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি এবং এর ভাষা গুরুগম্ভীর। ফলে সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। তবে, গল্পের বর্ণনায়, কবিতায় এবং গানের কলিতে সাধু ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।
২. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
উত্তর: ঘ (প্রফেসর ফকরুল আলম)
ব্যাখ্যা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী'। ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। মূল্যবান এ খাতাগুলি পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। ১৯৪৬-১৯৪৮ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধুর তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার। বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন'।
৩. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন?
উত্তর: খ (হাসান হাফিজুর রহমান)
ব্যাখ্যা: হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩)। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের স্মরণে এ সংকলনটি ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ করেন। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখকের রচনা রয়েছে। উল্লেখ্য, ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা বা মুখপত্র 'সাপ্তাহিক সৈনিক' এর সম্পাদক ছিলেন আব্দুল গফুর।
৪. নিচের কোনটি 'আপনার একান্ত' অভিব্যক্তির ইংরেজি?
উত্তর: গ (Yours sincerely)
৫. 'বাঘের আধুলি'-
উত্তর: খ (সামান্য অর্থ)
ব্যাখ্যা: 'বাঘের আধুলি' বাগধারার অর্থ সামান্য ধনে অহংকার বা সামান্য অর্থ। দুধের মাছি / বসন্তের কোকিল / লক্ষ্মীর বরযাত্রী / শরতের শিশির / সুখের পায়রা- সুসময়ের বন্ধু; আষাঢ়ে গল্প / কাঁঠালের আমসত্ত্ব / কুমিরের সান্নিপাত / পশ্চিমদিকে সূর্য ওঠা / ভূতের মুখে রাম নাম- অসম্ভব ব্যাপার।
৬. 'ষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
উত্তর: ক (ষ+ণ)
ব্যাখ্যা: ষ+ণ = ষ্ণ → তৃষ্ণা, কৃষ্ণ।
৭. কোন বানানটি সঠিক?
উত্তর: ক (স্বায়ত্তশাসন)
৮. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?
উত্তর: ঘ (গাজী মাজহারুল আনোয়ার)
ব্যাখ্যা: 'জয় বাংলা, বাংলার জয়' একটি দেশাত্মবোধক ও জাগরণমূলক গান। ১৯৭০ সালে গাজী মাজহারুল আনোয়ার 'জয় বাংলা, বাংলার জয়' গানটি রচনা করেন। এ গানটির সুরকার আনোয়ার পারভেজ। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে সূচনা সঙ্গীত হিসেবে প্রতিদিন প্রচারিত হতো।
৯. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর: ক (১০টি)
| বর্ণের ধরন | সংখ্যা | স্বরবর্ণ | ব্যঞ্জনবর্ণ |
|---|---|---|---|
| মাত্রাহীন | ১০টি | এ, ঐ, ও, ঔ (৪টি) | ঙ, ঞ, ণ, ং, ঃ, ঁ (৬টি) |
| অর্ধমাত্রা | ৮টি | ঋ (১টি) | খ, গ, ণ, থ, ধ, প, শ (৭টি) |
| পূর্ণমাত্রা | ৩২টি | অ, আ, ই, ঈ, উ, ঊ (৬টি) | ২৬টি |
১০. "যতই করিবে দান, ততই যাবে বেড়ে"- এটি কোন ধরনের বাক্য?
উত্তর: ক (জটিল বাক্য)
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যতই করিবে দান, ততই যাবে বেড়ে। যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
১১. 'নীরব' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর: ক (নিঃ+রব)
ব্যাখ্যা: বিসর্গ সন্ধির নিয়মানুসারে, ই কিংবা উ ধ্বনির পর বিসর্গের সাথে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন: নিঃ+রব = নীরব, নিঃ+রোগ = নীরোগ।
১২. 'আমি অদ্য এ কার্যালয়ে যোগদান করেছি'- বাক্যে কোন শব্দটি ভুল ভাষা রীতিতে ব্যবহৃত হয়েছে?
উত্তর: খ (অদ্য)
ব্যাখ্যা: সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। অন্যদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন: আমি অদ্য এ কার্যালয়ে যোগদান করেছি। এ বাক্যটিতে 'অদ্য' সাধুভাষারূপে ব্যবহৃত হয়েছে। 'অদ্য' এর চলিত রূপ 'আজ'।
১৩. 'ছন্দের জাদুকর' কাকে বলা হয়?
উত্তর: ঘ (সত্যেন্দ্রনাথ দত্ত)
ব্যাখ্যা: ছন্দের ঝংকারে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সমৃদ্ধ হতো বলে তাকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর' 'বাস্তববাদী কবি' অভিধায় বিশেষায়িত করা হয়। সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি; রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, গুরুদেব, কবিগুরু।
১৪. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন?
উত্তর: ঘ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা: কবিতার পংক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দের কবিতায় চরণের অন্ত্যমিল থাকে না। প্রতি পংক্তিতে ১৪ অক্ষর থাকে, যা ৮+৬ পর্বে বিভক্ত। একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রচলন ঘটান মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি 'পদ্মাবতী' (১৮৬০) নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। তাঁর 'তিলোত্তমাসম্ভব' (১৮৬০) কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্য।
১৫. কোন বাগধারাটি দিয়ে 'আগ্রহ' বোঝায়?
উত্তর: গ (মাথা ব্যথা)
| প্রদত্ত শব্দ | অর্থ |
|---|---|
| মাথা উঁচু করে চলা | গর্বভরে চলা |
| মাথা কাটা যাওয়া | সম্মানহানি |
| মাথা খাওয়া | শপথ করা / সর্বনাশ করা |
| মাথা ঘামানো | দায়িত্ব নেওয়া |
| মাথা ধরা | রোগ বিশেষ |
| মাথা ব্যথা | আগ্রহ |
| মাথা খাটানো | বুদ্ধি খাটানো |
| গ্রামের মাথা | মোড়ল |
| মাথায় হাত দেওয়া | ফাঁকি দেওয়া |
| মাথা হেট করা | লজ্জায় মাথা নিচু করা |
১৬. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি?
উত্তর: খ (২৫ বৈশাখ)
ব্যাখ্যা: বিবিসি জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ২য় স্থান প্রাপ্ত নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে, ১৮৬১ সালে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৭ আগস্ট, ১৯৪১ সালে (২২ শ্রাবণ, ১৩ ৪৮ বঙ্গাব্দ) দুপুর ১২টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।
১৭. নিচের কোনটি শুদ্ধ বানান?
উত্তর: ঘ (মহর্ষি)
ব্যাখ্যা: ষ-ত্ব বিধানের নিয়মানুসারে, রেফ (র্) এর পর 'ষ' হয়। যেমন: মহর্ষি, আকর্ষণ, ঈর্ষা, বর্ষ, মহাকর্ষ, মুমূর্ষু, শতবার্ষিক, বর্ষীয়ান।
১৮. বাংলা স্বরবর্ণ কয়টি?
উত্তর: গ (এগারোটি)
ব্যাখ্যা: যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। বাংলা ভাষার বর্ণ সম্পর্কিত চিহ্ন বা প্রতীককে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণ মোট ৫০টি। স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
১৯. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা কে?
উত্তর: গ (আব্দুল গাফফার চৌধুরী)
ব্যাখ্যা: ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, বর্তমানে গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) সাহিত্য সংকলনে গানটি প্রথম প্রকাশিত হয়। ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে গানটি প্রথম গাওয়া হয়। ১৯৬৯ সালে জহির রায়হানের 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রে গানটি প্রথম ব্যবহার করা হয়। গানটি মোট ১২টি ভাষায় গাওয়া হয়।
২০. 'উপর্যুক্ত' শব্দের অর্থ কী?
উত্তর: গ (উপরে উল্লেখিত)
২১. Which gender is the word 'orphan'?
Ans: গ (Common)
Explanation: যে noun দ্বারা পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ই বোঝায় তাকে common gender বলে। সাধারণত orphan শব্দটি দ্বারা অনাথ বা অনাথা উভয়কেই বোঝায়। সুতরাং orphan শব্দটি হলো common gender.
২২. The police are looking ... the case.
Ans: ঘ (into)
Explanation: 'তদন্ত করা' অর্থে phrasal verb হিসেবে look into বসে। The police is looking into the case- পুলিশ মামলাটি তদন্ত করছে। Look at- তাকানো; look over- পরীক্ষা করা; look for- খোঁজা।
২৩. He has been ill ... Monday last.
Ans: গ (since)
Explanation: সাধারণত কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান সময়ে চলছে বোঝাতে present perfect continuous tense হয়। কিন্তু যে সকল verb এর continuous tense হয় না, সেসব বাক্যে for/since থাকা সত্ত্বেও তাদের present perfect tense এর ব্যবহার করা হয়। Be, have, see, know ইত্যাদি verb এর continuous tense এর ব্যবহার নেই। সাধারণত point of time এর ক্ষেত্রে since ব্যবহৃত হয়।
২৪. "To read between lines" means-
Ans: গ (to find out hidden meaning)
Explanation: 'Read between the lines' (অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা) idiom-টির অর্থ- To find out any hidden meaning.
২৫. The antonym of 'repulse'?
Ans: গ (attract)
Explanation: Repulse (বিতাড়িত করা) এর antonym হচ্ছে attract (আকর্ষণ করা)। Reside- বসবাস করা; emphasize- জোর দেওয়া; impulse- প্ররোচনা।
২৬. 'Verdict' means-
Ans: গ (Judgement)
Explanation: Verdict (জুরির রায়) এর synonym হচ্ছে Judgement (রায়)। Punishment- শাস্তি; comment/remark- মন্তব্য করা।
২৭. She preferred rice ... bread.
Ans: ক (to)
Explanation: 'দুটি জিনিসের মধ্যে একটি অধিকতর পছন্দ করা' অর্থে prefer এর পরে preposition হিসেবে than না বসে to বসে। She preferred rice to bread- সে রুটি থেকে ভাত বেশি পছন্দ করে।
২৮. Which one is correct?
Ans: ক (Decisive)
Explanation: শুদ্ধ বানান: Decisive (চূড়ান্ত/নিশ্চিত)।
২৯. Dhaka is becoming one of the ... cities in Asia.
Ans: গ (busiest)
Explanation: শূন্যস্থানে busiest বসালে বাক্যটির অর্থ যথাযথ হয়। কারণ, the এর পর adjective এর superlative form বসে। Dhaka is becoming one of the busiest cities in Asia- ঢাকা ক্রমেই এশিয়ার ব্যস্ততম শহরে পরিণত হচ্ছে।
৩০. 'সে আমার মনের মত লোক'- Translate into English.
Ans: খ (He is a man after my heart.)
৩১. The train ... from Rangpur.
Ans: খ (has already arrived)
Explanation: Just, already, recently ইত্যাদি adverb গুলো থাকলে বাক্যটি present perfect tense হয়।
৩২. The girl is trying hard to ... weight.
Ans: খ (lose)
Explanation: সাধারণত to এর পরে verb এর base form বসে। Lose weight অর্থ ওজন কমানো। অর্থাৎ কমানো অর্থে শূন্যস্থানে lose বসবে।
৩৩. Which is the correct sentence?
Ans: ক (He insisted on seeing her.)
Explanation: শুদ্ধ বাক্য- He insisted on seeing her- কারণ 'জোর দিয়ে কিছু বলা' অর্থে insist এর পরে preposition হিসেবে on বসে।
৩৪. Karim died ... overeating
Ans: গ (from)
| Phrase | ব্যবহার / অর্থ |
|---|---|
| Die by | দুর্ঘটনা / আত্মহত্যা / সহিংসতায় মারা যাওয়া |
| Die from | ক্ষত / আঘাত / অতিরিক্ত কোনো কিছুর পরিণতিতে মারা যাওয়া |
| Die for | দেশের জন্য বা মহৎ কাজে আত্মত্যাগ করা |
| Die of | রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া |
৩৫. 'Atrocity' means-
Ans: গ (Violence)
Explanation: Atrocity (নৃশংসতা) এর synonym হচ্ছে violence (হিংস্রতা)। Penalty- শাস্তি; enormous- প্রচুর।
৩৬. Which one is correct?
Ans: ক (It is quarter past ten.)
Explanation: শুদ্ধ বাক্য: It is quarter past ten (এখন সওয়া দশটা বাজে)। কোনো পূর্ণঘণ্টা ১৫ মিনিট আগে বা পরে অর্থাৎ পৌনে বা সওয়া বোঝালে a quarter ব্যবহৃত হয়। তবে অপশনে a quarter না থাকলে শুধু quarter উত্তর দিতে হবে।
৩৭. Who is the father of English literature?
Ans: গ (Geoffrey Chaucer)
| Writers Name | Title |
|---|---|
| Geoffrey Chaucer | The Father of English literature |
| Alexander Pope | Mock Heroic Poet |
| Samuel Johnson | Father of English Dictionary |
| William Shakespeare | National Poet of England |
৩৮. 'By all means' means-
Ans: গ (Certainly)
Explanation: 'By all means' (নিশ্চিতভাবে) idiom-টির অর্থ- Certainly.
৩৯. He waited until the plane-
Ans: ঘ (had taken off)
Explanation: অতীত কালের কাজ বোঝাতে until এর পরে সাধারণত past indefinite tense বসে। তবে, কাজ পুরোপুরি শেষ হওয়ার উপর গুরুত্ব দিলে until এর পরে present/past perfect tense বসে। I waited until the plane had taken off- প্লেনটি উড়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম।
৪০. Which word is correctly spelt?
Ans: ক (Miscellaneous)
Explanation: শুদ্ধ বানান: Miscellaneous (বিবিধ)।
৪১. মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে?
উত্তর: ক (১৭ এপ্রিল, ১৯৭১)
ব্যাখ্যা: ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ সালে শপথ গ্রহণ করে।
৪২. 'সবুজ ছাতা' কিসের প্রতীক?
উত্তর: ক (পারিবারিক স্বাস্থ্যসেবা)
ব্যাখ্যা: সবুজ ছাতা পারিবারিক স্বাস্থ্য সেবার একটি প্রতীক। এখানে মূলত পরিবার পরিকল্পনা, যৌনসম্পর্ক বাহিত রোগসহ সাধারণ স্বাস্থ্য সেবাও দেওয়া হয়। বাংলাদেশ সরকার ১৯৯৮ সালে সবুজ ছাতা প্রতীকের প্রচলন করে।
৪৩. 'WTO' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ঘ (জেনেভা)
ব্যাখ্যা: ৩০ নভেম্বর, ১৯৪৭ সালে General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি, ১৯৪৮ এটি কার্যকর হয়। GATT উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে পরিবর্তিত হয়ে ১ জানুয়ারি, ১৯৯৫ সালে World Trade Organization (WTO) নামে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
৪৪. 'হার্ডডিস্ক' মাপার একক কোনটি?
উত্তর: গ (গিগাবাইট)
ব্যাখ্যা: হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাত সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। ১৯৫৬ সালে আইবিএম প্রথম হার্ডডিস্ক উদ্ভাবন করে। হার্ডডিস্ক মাপার একক গিগাবাইট।
৪৫. কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে?
উত্তর: খ (সিলিকন)
ব্যাখ্যা: সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, মেমোরি ও অন্যান্য ইলেকট্রনিক সার্কিট তৈরিতে এটি ব্যবহৃত হয়।
৪৬. Back up প্রোগ্রাম বলতে কী বোঝায়?
উত্তর: ক (নির্ধারিত ফাইল কপি করা)
ব্যাখ্যা: Back up প্রোগ্রাম বলতে কম্পিউটারের নির্ধারিত কোন ফাইল, ফোল্ডার বা তথ্যকে কপি করে রাখা যা পরবর্তীতে কোন কপি হারিয়ে গেলে বা নষ্ট হলে পাওয়া যায়।
৪৭. ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: ক (পক প্রণালি)
ব্যাখ্যা: প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি ভূভাগকে পৃথক করে। অর্থাৎ প্রণালি একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলধারাকে সংযুক্তও করে। পক প্রণালি বঙ্গোপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে আর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
৪৮. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: ক (কামরুল হাসান)
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা-১৯৭২ অনুযায়ী, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তের ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১। ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়। সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২। এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
৪৯. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: গ (নীল নদ)
ব্যাখ্যা: নীল নদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬৬৯০ কিমি। নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। অন্যদিকে, পৃথিবীর বৃহত্তম নদী আমাজান, এর দৈর্ঘ্য ৬৩৮৭ কিলোমিটার। নদীটি ৭টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। ভলগা ইউরোপের দীর্ঘতম নদী।
৫০. বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের-
উত্তর: গ (১০ অক্টোবর)
ব্যাখ্যা: বিশ্বখ্যাত বিজ্ঞানী মারি কুরি ও পিয়েরি কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে পদক প্রদান করে আসছে। ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয়।
৫১. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ক (১৭ নভেম্বর, ১৯৯৯)
ব্যাখ্যা: ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
৫২. পরী বিবি কে ছিলেন?
উত্তর: খ (শায়েস্তা খানের কন্যা)
ব্যাখ্যা: পরীবিবি (ইরান দুখত) শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মুহাম্মদ আজম এর স্ত্রী ছিলেন। ১৬৮৪ সালে পরীবিবির অকাল মৃত্যু হলে লালবাগ দুর্গে তাকে সমাহিত করা হয়।
৫৩. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: খ (২ নম্বর সেক্টর)
ব্যাখ্যা: ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়। এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
৫৪. 'বিশ্ব মানবাধিকার দিবস'-
উত্তর: খ (১০ ডিসেম্বর)
৫৫. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে?
উত্তর: ক (১৭৮৯)
ব্যাখ্যা: রাজা ষোড়শ লুই এর স্বৈরাচারের অবসান ও অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে মুক্তি পেতে ১৪ জুলাই, ১৭৮৯ সালে উন্মুক্ত জনতা ফ্রান্সের বাস্তিল দুর্গে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। এ বিপ্লবের মূলমন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
৫৬. যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশী ভারী হয় তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
উত্তর: খ (১৭৫ গ্রাম)
সমাধান:
আমরা জানি, ৪° সে. তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।
∴ ৫০ ঘন সে.মি. পানির ওজন ৫০ গ্রাম।
দেওয়া আছে, কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ ভারী।
∴ কাঁচের ওজন = ৫০ × ৩.৫ = ১৭৫ গ্রাম
আমরা জানি, ৪° সে. তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।
∴ ৫০ ঘন সে.মি. পানির ওজন ৫০ গ্রাম।
দেওয়া আছে, কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ ভারী।
∴ কাঁচের ওজন = ৫০ × ৩.৫ = ১৭৫ গ্রাম
৫৭. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
উত্তর: খ (৮/১১)
সমাধান:
আড়গুণন করে পরীক্ষা করি:
২/৩ এবং ৮/১১ এর ক্ষেত্রে: ২ × ১১ = ২২ এবং ৩ × ৮ = ২৪
যেহেতু ২২ < ২৪, তাই ৮/১১ ভগ্নাংশটি ২/৩ থেকে বড়।
আড়গুণন করে পরীক্ষা করি:
২/৩ এবং ৮/১১ এর ক্ষেত্রে: ২ × ১১ = ২২ এবং ৩ × ৮ = ২৪
যেহেতু ২২ < ২৪, তাই ৮/১১ ভগ্নাংশটি ২/৩ থেকে বড়।
৫৮. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
উত্তর: খ (৪০০ মিটার)
সমাধান:
আমরা জানি, ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।
ধরি, বর্গাকার বাগানটির একবাহু = x
∴ ক্ষেত্রফল = x2
শর্তমতে, x2 = ১০০০০ ⇒ x = ১০০ মিটার
∴ পরিসীমা = 4x = ৪ × ১০০ = ৪০০ মিটার
আমরা জানি, ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।
ধরি, বর্গাকার বাগানটির একবাহু = x
∴ ক্ষেত্রফল = x2
শর্তমতে, x2 = ১০০০০ ⇒ x = ১০০ মিটার
∴ পরিসীমা = 4x = ৪ × ১০০ = ৪০০ মিটার
৫৯. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
উত্তর: ঘ (৪৫)
সমাধান:
মনেকরি, পিতার বর্তমান বয়স = ৭x বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২x বছর
প্রশ্নমতে, (৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
⇒ (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒ ৫x = ২৫ ⇒ x = ৫
∴ পিতার বয়স = ৩৫ বছর এবং পুত্রের বয়স = ১০ বছর
∴ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ৩৫ + ১০ = ৪৫ বছর
মনেকরি, পিতার বর্তমান বয়স = ৭x বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২x বছর
প্রশ্নমতে, (৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
⇒ (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒ ৫x = ২৫ ⇒ x = ৫
∴ পিতার বয়স = ৩৫ বছর এবং পুত্রের বয়স = ১০ বছর
∴ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ৩৫ + ১০ = ৪৫ বছর
৬০. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরে মুনাফা ১৫০০ টাকা হবে?
উত্তর: ক (১০%)
সমাধান:
আমরা জানি, I = Pnr/১০০
⇒ r = (I × ১০০)/(P × n) = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫) = ১০
∴ মুনাফার হার = ১০%
আমরা জানি, I = Pnr/১০০
⇒ r = (I × ১০০)/(P × n) = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫) = ১০
∴ মুনাফার হার = ১০%
৬১. ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?
উত্তর: ক (১০০)
সমাধান: ১ কুইন্টাল = ১০০ কেজি।
৬২. কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে ৪০ যোগ করলে সংখ্যাটির ৩ গুণ হয়ে যায়। সংখ্যাটি কত?
উত্তর: ক (১৬)
সমাধান:
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, x/2 + 40 = 3x
⇒ 3x - x/2 = 40
⇒ (6x - x)/2 = 40
⇒ 5x = 80 ⇒ x = 16
∴ সংখ্যাটি = ১৬
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, x/2 + 40 = 3x
⇒ 3x - x/2 = 40
⇒ (6x - x)/2 = 40
⇒ 5x = 80 ⇒ x = 16
∴ সংখ্যাটি = ১৬
৬৩. একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?
উত্তর: গ (৩৬%)
সমাধান:
ক্ষেত্রফল পরিবর্তন সূত্র: -২০ - ২০ + (-২০ × -২০)/১০০
= -৪০ + ৪ = -৩৬%
∴ ক্ষেত্রফল ৩৬% কমবে।
ক্ষেত্রফল পরিবর্তন সূত্র: -২০ - ২০ + (-২০ × -২০)/১০০
= -৪০ + ৪ = -৩৬%
∴ ক্ষেত্রফল ৩৬% কমবে।
৬৪. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৮√৩ বর্গমিটার তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?
উত্তর: ক (৪)
সমাধান:
মনেকরি, সমবাহু ত্রিভুজের একবাহু = a
∴ ক্ষেত্রফল = √৩/৪ a2
প্রশ্নমতে, √৩/৪ a2 = ৮√৩ (নোট: প্রশ্নপত্রের অপশন অনুযায়ী হিসাব দেওয়া হলো)
⇒ a2 = ১৬ ⇒ a = ৪ মিটার
মনেকরি, সমবাহু ত্রিভুজের একবাহু = a
∴ ক্ষেত্রফল = √৩/৪ a2
প্রশ্নমতে, √৩/৪ a2 = ৮√৩ (নোট: প্রশ্নপত্রের অপশন অনুযায়ী হিসাব দেওয়া হলো)
⇒ a2 = ১৬ ⇒ a = ৪ মিটার
৬৫. (√৬৪)৩ এর মান কত?
উত্তর: ক (৫১২)
সমাধান:
(√৬৪)৩ = (৮)৩ = ৮ × ৮ × ৮ = ৫১২
(√৬৪)৩ = (৮)৩ = ৮ × ৮ × ৮ = ৫১২
৬৬. x - y = 10 এবং xy = 30 হলে x3 - y3 এর মান কত?
উত্তর: ঘ (১৯০০)
সমাধান:
x3 - y3 = (x - y)3 + 3xy(x - y)
= (10)3 + 3(30)(10)
= 1000 + 900 = 1900
x3 - y3 = (x - y)3 + 3xy(x - y)
= (10)3 + 3(30)(10)
= 1000 + 900 = 1900
৬৭. 2x + 2/x = 3 হলে x2 + 1/x2 = ?
উত্তর: ক (১/৪)
সমাধান:
2(x + 1/x) = 3 ⇒ x + 1/x = 3/2
x2 + 1/x2 = (x + 1/x)2 - 2
= (3/2)2 - 2 = 9/4 - 2 = ১/৪
2(x + 1/x) = 3 ⇒ x + 1/x = 3/2
x2 + 1/x2 = (x + 1/x)2 - 2
= (3/2)2 - 2 = 9/4 - 2 = ১/৪
৬৮. কোন সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি ২টি কোণের সমষ্টি কত ডিগ্রি?
উত্তর: খ (৯০)
সমাধান:
আমরা জানি, ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি = ১৮০°
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০°
∴ অপর ২টি কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°
আমরা জানি, ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি = ১৮০°
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০°
∴ অপর ২টি কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°
৬৯. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
উত্তর: খ (ক্ষতি ৫০%)
সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য = ৫০ টাকা
ক্ষতি = ১০০ - ৫০ = ৫০ টাকা
∴ শতকরা ক্ষতি = ৫০ × ১০০/১০0 = ৫০% (ক্ষতি ৫০%)
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য = ৫০ টাকা
ক্ষতি = ১০০ - ৫০ = ৫০ টাকা
∴ শতকরা ক্ষতি = ৫০ × ১০০/১০0 = ৫০% (ক্ষতি ৫০%)
৭০. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
উত্তর: খ (৩৬০ ডিগ্রি)
সমাধান:
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড।
৬০ সেকেন্ডে চাকাটি ঘোরে ১২ বার
∴ ৫ সেকেন্ডে চাকাটি ঘোরে = ১২ × ৫/৬০ = ১ বার
আমরা জানি, চাকা ১ বার ঘুরলে ৩৬০° কোণ উৎপন্ন করে।
∴ ৫ সেকেন্ডে চাকাটি ঘুরবে = ৩৬০ ডিগ্রি
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড।
৬০ সেকেন্ডে চাকাটি ঘোরে ১২ বার
∴ ৫ সেকেন্ডে চাকাটি ঘোরে = ১২ × ৫/৬০ = ১ বার
আমরা জানি, চাকা ১ বার ঘুরলে ৩৬০° কোণ উৎপন্ন করে।
∴ ৫ সেকেন্ডে চাকাটি ঘুরবে = ৩৬০ ডিগ্রি

0 Comments